Sunday, March 15, 2026

যোগ্যতা নিয়ে প্রশ্ন! প্রেস ক্লাবে ক্ষো.ভপ্রকাশ ৩২ হাজার শিক্ষকের একাংশের

Date:

Share post:

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ৩২ হাজার শিক্ষক শিক্ষিকার একাংশ এবার তাঁদের জীবনযুদ্ধের কথা তুলে ধরলেন। শনিবার প্রেস ক্লাবে (Kolkata Press Club) সাংবাদিক সম্মেলন করে একাধিক ক্ষোভের কথা তুলে ধরলেন তাঁরা। গত ১২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক চাকরি হারান। তবে পরে শীর্ষ আদালতের নির্দেশে কাজে যোগও দেন তাঁরা। কিন্তু সমস্যা হয় চাকরি হারানোর পর থেকেই। সমাজের নানা স্তরে চরম অপমানিত হতে হয় তাঁদের। এদিন তাঁরা সাফ জানান, মামলা বিচারাধীন, তদন্ত চলছে। আর এমন আবহে কীভাবে তাঁদের আচমকা অযোগ্য বলা যায় সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের একাংশ।

এদিন নিয়োগ সংক্রান্ত একাধিক নথি পেশ করে শিক্ষক শুভাশিস সিনহা, পঙ্কজ দাসের প্রশ্ন, দীর্ঘ ৬ বছর কর্মরত থাকার পর কীভাবে বলা যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই অযোগ্য? ২০১৪ সালের প্রাথমিক টেটের ভিত্তিতে ২০১৭ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথমিক শিক্ষক পদে নিয়োগ করা হয় ৪২ হাজার ৫০০ জনকে। এর মধ্যে প্রশিক্ষিত ৬৫০০ জনকে নিয়ে বরাবরই কোনও বিতর্ক নেই। কিন্তু বাকিদের প্রশিক্ষণ না থাকায় বিতর্ক শুরু হয় এবং মামলা গড়ায় হাই কোর্টে।

তবে সাংবাদিক সম্মেলনে জীবন যুদ্ধের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষিকা মৌসুমী বেগম। তবে এদিন বিক্ষুব্ধ শিক্ষকদের প্রত্যেকেরই বক্তব্য, ৩২ হাজার শিক্ষকের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পরিবার। অন্তত সামাজিক, অর্থনৈতিক ও মানবিকতার দায়বদ্ধতার কথা ভাবা উচিত।

 

 

 

 

spot_img

Related articles

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...

অচেনা মানুষের শেষ যাত্রার সঙ্গী! বেওয়ারিশ লাশ সৎকারে ডাক পড়ে পূজার

মহিলা। তাই দেহ সৎকারে তাঁর অধিকার কোথায়? আজও ধর্মীয় অজুহাতে আপনজনের এই গুরুদায়িত্ব নেওয়া থেকে বঞ্চিত রাখা হয়...

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...