Friday, June 19, 2026

ভারতের ‘অরুণাচল’কে নিজেদের দাবি করে মানচিত্র প্রকাশ চিনের

Date:

Share post:

ভারতের(India) অঙ্গরাজ্য অরুণাচল প্রদেশ(Arunachal Pradesh) ও দখলকৃত অক্সাই চিনকে(Aksai Chin) নিজেদের অংশ হিসেবে দেখিয়ে এবার নতুন মানচিত্র প্রকাশ করল চিন। সোমবার প্রকাশিত এই মানচিত্রকে(Map) কেন্দ্র করে শুরু হয়েছে ভারত-চিন টানাপোড়েন। শুধু তাই নয়, ২০২৩ সালের ওই ‘আদর্শ মানচিত্রে’ তাইওয়ান ও দক্ষিন চিন সাগরকে নিজেদের অংশ বলে দাবি করেছে শি জিনপিংয়ের(Xi Jinping) সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছিল বেজিং। তবে অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে বলে বরাবরই সরব ভারত।

নতুন যে মানচিত্রটি প্রকাশ করেছে চিন, তাতে অরুণাচলের পাশাপাশি রয়েছে আকসাই চিন, তাইওয়ান এবং দক্ষিণ চিন সাগর। মানচিত্রটি প্রকাশ্যে এনেছে চিনা সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইমস’। চিন বরাবরই অরুণাচলকে দক্ষিণ তিব্বত বলে দাবি করে। ১৯৬২ সালের যুদ্ধে আকসাই চিন তারা দখল করেছে বলে দাবি করে বেজিং। যদিও চিনের সেই দাবি অস্বীকার করে ভারত। এর আগে, অরুণাচলের ১১টি জায়গার নাম পরিবর্তন করে সেগুলি দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করেছিল চিন। এমনকি, চিনের তরফে অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরের নামও পরিবর্তন করা হয়েছিল। যদিও ভারত তা অস্বীকার করে। উল্লেখ্য, পূর্ব লাদাখে সীমান্ত বিবাদকে ঘিরে দীর্ঘদিন ধরে তেতে রয়েছে দু’দেশের সম্পর্ক। এরইমাঝে চিনের এই নতুন ম্যাপ প্রকাশ দুই দেশের চাপানউতোর আরও বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...