Sunday, April 5, 2026

সাতসকালে মালদহের চাঁচলে চলল এলোপাথাড়ি গু.লি! মৃ.ত ১

Date:

Share post:

সাতসকালে প্রকাশ্যে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে লক্ষ্য করে চলল এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনার খবর পেতেই মৃত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুনঃগায়ক শ্রীকান্ত আচার্যের পরিচালনায় বাংলা গানের আন্তঃবিদ্যালয় বৃন্দ-গায়ন প্রতিযোগিতা!

মঙ্গলবার সকালে শ্যুটআউটের ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার জালালপুর গ্রামে ।পুলিশ সূত্রে খবর, সইদুল আলি নামে বছর তিরিশের এক ব্যক্তিকে গুলি করে খুন করে তাঁরই প্রতিবেশী। পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই মৃত সইদুলের সঙ্গে তাঁর প্রতিবেশীর জমি সংক্রান্ত বিবাদ চলছিল।আজ সকাল ১০টা নাগাদ জমি বিবাদের পাকাপাকি মীমাংসা করতে সইদুলকে গুলি করেন তাঁরই প্রতিবেশী বলে অভিযোগ।ঘটনাস্থলেই মৃত্যু হয় সইদুলের।
গুলিতে মৃত্যুর খবর পেয়ে গ্রামে পুলিশ এলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এর জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়।যদিও পরে ক্ষোভ প্রশমিত হয় এলাকাবাসীর।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...