Wednesday, April 1, 2026

সাতসকালে হলদিয়ায় ট্রাকের ধাক্কা পথচারীদের, পিষ্ট হয়ে মৃ*ত্যু ২ জনের, আ*হত ২

Date:

Share post:

সাতসকালে পথদুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলা সহ দু’জনের। আহত হয়েছেন আরও দু’জন। মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়ার গিরিশ মোড় এলাকায়।দুর্ঘটনার পরই মৃতদের দেহ রাস্তায় আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যে কারণে বেশ কিছু ক্ষণ হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

আরও পড়ুনঃ তীর্থ সেরে আর ফেরা হল না বাড়ি! বেঙ্গালুরুর পথদুর্ঘ.টনায় মর্মান্তি.ক মৃ.ত্যু ৬ তীর্থযাত্রীর
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের অভিযোগ,মঙ্গলবার সকাল ৭টা নাগাদ ওই রাস্তা দিয়ে একটি ট্রাক প্রচণ্ড গতিতে ছুটে আসছিল। ট্রাকের চালক গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ করতেই পারেননি। পথচারীদের গায়ে উঠে যায় ট্রাকটি। সেই সময় রাস্তায় বেশ কয়েক জন প্রাতঃভ্রমণের জন্য বেরিয়েছিলেন। এক মহিলা এবং এক সাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আরও দু’জনকে ধাক্কা মারে ট্রাকটি। গুরুতর জখম অবস্থায় এক মহিলা এবং এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ব্যস্ত মোড় দেখেও ট্রাকের গতি কমাননি চালক। সেই কারণেই এই দুর্ঘটনা। কয়েক জনকে ধাক্কা মারার পরেও ট্রাকটি থামানো হয়নি। ট্রাক নিয়েই চালক পালিয়ে গিয়েছেন। চালকের গ্রেফতারির দাবিতে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়েরা। যার ফলে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দুর্গাচক থানার পুলিশ। তারা মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।এ প্রসঙ্গে হলদিয়ার সাব-ডিভিশনার পুলিশ আধিকারিক (এসডিপিও) রাহুল পাণ্ডে বলেন, ‘‘সকালে দুর্ঘটনা ঘটেছে। এক মহিলা এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছি। বাকি দু’জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে থানাগুলিতে খবর দেওয়া হয়েছে। মৃতদের পরিজনদের খবর পাঠানোর চেষ্টা চলছে।’’

 

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...