Monday, March 16, 2026

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কী বললেন কোহলি?

Date:

Share post:

আগামিকাল এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম‍্যাচে ভারতের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই ম‍্যাচ ঘিরে উন্মদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীরা। বাদ যাচ্ছেন না ক্রিকেটাররাও। ভারত-পাক ম‍্যাচের আগে এই ম‍্যাচ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বললেন, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং।

এই নিয়ে এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেলে বিরাট কোহলি বলেন, “আমার মনে হয়, পাকিস্তানের শক্তি হল ওদের বোলিং। ওদের দলে দারুণ কিছু বোলার আছে। যাদের দক্ষতা আছে যে কোনও মুহূর্তে ম্যাচের ছবিটা বদলে দেওয়ার। তাই ওদের খেলতে গেলে নিজের সেরা ছন্দে থাকতে হবে।”

এরপরই বিরাট আরও বলেন,” আমি সবসময় বোঝার চেষ্টা করি, কীভাবে আমার খেলাটা ভাল হবে। প্রত্যেকটা দিন, প্রতিটা বছর, প্রতিটা নেট প্র্যাক্টিসে আমি নিজেকে উন্নত করার চেষ্টা করি। এই ভাবেই আমি খেলে এসেছি। এই মানসিকতাই আমাকে এতদিন সাহায্য করে এসেছে। আর আমার দলকেও। আমার মনে হয় না, এই মানসিকতা ছাড়া ধারাবাহিকভাবে ভাল খেলা সম্ভব। যদি শুধু নিজের পারফরম্যান্স ভাল করাই লক্ষ্য থাকে, তাহলে একটা সময়ের পরে আত্মতুষ্টি এসে যাবে। আর তা হলেই পরিশ্রম করার ইচ্ছেটা চলে যাবে। মাথায় রাখতে হবে, উন্নতি করার কোনও নির্দিষ্ট সময়সীমা হয় না। ”

এদিকে ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া প্রবল বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচের দিন বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতের খবর অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া এদিন ক্যান্ডির আবহাওয়া থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। খেলার সময় আকাশে মেঘ থাকবে। ৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। চার ঘণ্টা বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এটা ক্রিকেট ভক্তদের জন্য সুখবর নয়।

আরও পড়ুন:শনিবার ভারত-পাক মহারণ, বৃষ্টির সম্ভাবনা কতটা? কী বলছে হাওয়া অফিস?

 

 

 

 

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...