Monday, April 6, 2026

নিয়োগ মামলায় ফের CBI-কে চরম ভ.র্ৎসনা আদালতের! জে.ল হে.ফাজতের মেয়াদ বাড়ল পার্থর

Date:

Share post:

ফের খারিজ হয়ে গেল জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায়য়ের (Partha Chatterjee)। গ্রুপ সি নিয়োগ মামলায় (Group C) আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে পার্থকে। তবে এদিন ফের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র (CBI) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আদালত।

এদিন আলিপুর আদালতের (Alipore Court) বিচারক সাফ জানান, পার্থের জামিনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা বার বার একই কারণ তুলে ধরছেন। এরপরই সিবিআই-র উদ্দেশে বিচারকের মন্তব্য, “এক একটা ভুল ধরতে শুরু করলে, কেঁদে কুল পাবেন না।” গোয়েন্দাদের উদ্দেশে তিনি আরও বলেন, একই কারণ দেখিয়ে কী ভাবে বার বার জামিনের আবেদন খারিজের পক্ষে সওয়াল করছেন? শেষ বারের কেস ডায়েরি দেখুন! আমাকে বোকা ভাববেন না। সময় নষ্ট করছেন শুধু।

শনিবার নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। এর পাল্টা জামিনের বিরোধিতা করেন পাল্টা সিবিআই-এর আইনজীবী। এতেই ক্ষুব্ধ হন বিচারক। বলেন, এরকম কথা বলে সময় নষ্ট করছেন। কীসব অ্যাং-ব্যাঙ-চ্যাং বলেন, এক একটা ভুল বললে তো কেঁদে কুল পাবেন না!

আরও পড়ুন- Delhi: ম.র্মান্তিক! ৮৫ বছরের বৃদ্ধাকে ধ.র্ষণের অভিযোগ দিল্লিতে, দায়ের অভিযোগ

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...