Monday, March 16, 2026

ভারত-পাকিস্তান ম‍্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেস্তে গেলে খেলা কি হবে? কী বলছে নিয়ম?

Date:

Share post:

আজ এশিয়া কাপে মহারণ। এশিয়া কাপের ম‍্যাচে আজ ভারতের মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। এই ম‍্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। তাকিয়ে গোটা ক্রিকেট বিশ্ব। তবে এরই মধ‍্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ক্রিকেট ভক্তদের জন্য ভালো খবর দিতে পারছে না আবহাওয়া দপ্তর। তাদের মতে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন ক্যান্ডিতে বৃষ্টির সম্ভাবনা ৯৪ শতাংশ। এছাড়া রয়েছে বজ্রপাতেরও সম্ভাবনা। এক্ষেত্রে বৃষ্টির হলে কী হবে ম‍্যাচের ভবিষ্যৎ? খেলা কি হবে? নাকি ভেস্তে যাবে ম‍্যাচ।

শনিবার ক‍‍্যান্ডিতে রয়েছে গোটা বিশ্বের নজর। তবে সেই ক‍্যান্ডিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৪ শতাংশ। এক্ষেত্রে বৃষ্টি হলে এমন অবস্থায় যদি দু’টি দল অন্তত ২০ ওভার করে খেলার সুযোগ পায়, তবেই ম্যাচের ফলাফল হবে। না হলে ম্যাচ বাতিল বলে ঘোষণা করে দেওয়া হবে। গ্রুপ পর্বের ম্যাচে কোনও রিজার্ভ দিন নেই। ফলে শনিবার খেলা না হলে, পয়েন্ট ভাগ করে দেওয়া হবে দুই দলের মধ্যে। নিয়ম অনুযায়ী বৃষ্টি থামার পর মাঠ শুকনো হলে তবেই খেলা শুরু করা হবে। এক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন আম্পায়ারেরা। দেখা হবে আদৌ খেলার উপযোগী কি না সেই মাঠ। বৃষ্টির জন্য নষ্ট হওয়া সময় অনুযায়ী ওভার কমানোর দায়িত্বও আম্পায়ারের। ডাকওয়ার্থ লুইস নিয়মের মাধ্যমে পাল্টে যাবে রানের লক্ষ্যও।

এদিকে এই ম‍্যাচের জন‍্য প্রস্তুত টিম ইন্ডিয়া। ম‍্যাচের সাংবাদিক সম্মেলনে তেমনই আভাস দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন,” দল হিসাবে আমরা জানি কাল একটা দেশের বিরুদ্ধে খেলতে নামছি। ওদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করা এবং কাজে লাগানোই আমাদের দায়িত্ব। উল্টো দিকে কোন দল রয়েছে তা ভাবতে চাই না। মাঠে নেমে সব কাজ ঠিকঠাক করতে চাই। এশিয়া কাপে ছ’টা দলই কঠিন। যে কোনও দিন যে কোনও দল জিততে পারে।”

আরও পড়ুন:ইস্টবেঙ্গল কর্তার পাল্টা মোহনবাগান সচিবের, রেফারিং নিয়ে কী বললেন দেবাশিস দত্ত?

 

 

 

 

 

spot_img

Related articles

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...