Friday, April 3, 2026

বিহার, বাংলায় একই বয়ান! শিক্ষাক্ষেত্রে রাজভবনের স্বেচ্ছাচারিতা ‘দিল্লি’র অঙ্গুলিহেলনেই

Date:

Share post:

শিক্ষা দফতর নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে শুনতে হবে রাজ্যপালের নির্দেশ। এই মর্মে সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজভবন। তবে অদ্ভুতভাবে এই নির্দেশ শুধু বাংলা নয়, জারি করা হয়েছে বিহারেও। সেখানকার রাজভবনের তরফে গত ৩১ অগাস্ট এই নির্দেশিকা জারি করা হয়েছিল, এবার বাংলাতেও তা জারি হল। এবং আশ্চর্যজনকভাবে দুই রাজভবনের বয়ান হুবহু এক। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে এটা কি রাজভবনের নির্দেশ নাকি রাজভবনকে সামনে রেখে বিরোধী রাজ্যে শিক্ষা দফতরটা তুলে দিতে কেন্দ্রের বিজেপি সরকারের ষড়যন্ত্র? ‘বসের’ নির্দেশ মেনে রাজ্যে বসে বিজেপিকে সুবিধা দেওয়ার রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়িত করছে বাংলায় বিজেপির পার্টি অফিস হিসেবে পরিচিত রাজভবন। কেন্দ্র চাইছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে কুক্ষিগত করতে।

শনিবার রাজ্যের রাজ্যপালের দফতর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলির উদ্দেশে। তাতে বলা হয়েছে, আচার্যের পর বিশ্ববিদ্যালয়গুলির সার্বভৌম অধিকর্তা হলেন উপাচার্যই। তাঁর অধীনস্থ বিশ্ববিদ্যালয়ের কর্মীরা তাঁরই নির্দেশকে যাবতীয় কাজ করবেন। সরকার তাঁদের নির্দেশ দিতেই পারে। কিন্তু সেই নির্দেশ তাঁরা মানতে বাধ্য নন। একমাত্র উপাচার্যের মত হলে তবেই সেই নির্দেশ মান্যতা পাবে। অর্থাৎ রাজ্যের শিক্ষা দফতরের যে কোনও নির্দেশ উপাচার্যের মান্যতা পেলে তবেই কার্যকর হবে। অর্থাৎ নির্দেশিকায় স্পষ্ট যে, উচ্চশিক্ষা দফতরকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, গত ৩১ অগাস্ট বিহারের রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি রবার্ট এল চংথু একই ভাসাতে ওই রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের একই বার্তা পাঠিয়েছেন। তাতে রাজভবন ছাড়া রাজ্যের নির্বাচিত সরকারের শিক্ষা দফতরের কোনও নির্দেশ না শোনার নিদান দেওয়া হয়েছে সব আধিকারিকদের। ইন্ডিয়া জোটে থাকা দুই বিরোধী রাজ্যের রাজ্যপালের একই নির্দেশ দেওয়াতে শিক্ষা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কী পুরো সিদ্ধান্তটাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিল্লির বিজেপি সরকার তৈরি করেছে? যার উদ্দেশ্য নির্বাচিত সরকারের শিক্ষা দফতরকে কুক্ষিগত করে নেওয়া।

আরও পড়ুন- দিল্লিতে মোদি-হাসিনা বৈঠক, তিস্তা নিয়ে আলোচনা চায় ঢাকা

 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...