Wednesday, June 24, 2026

Flipkart: উৎসবের মরশুমে ১ লক্ষ কর্মী নিয়োগ ফ্লিপকার্টে

Date:

Share post:

বেকার যুবক-যুবতীদের জন্যে দারুণ খবর। ব্যাপক কর্মী নিয়োগ করবে সবথেকে বড় ই-কর্মাস ওয়েবসাইট ফ্লিপকার্ট। অনলাইন শপিংয়ের চাহিদা বেড়ে যাওয়ায় ব্যস্ততা বেড়েছে ই-কমার্স সংস্থাগুলিতে। মূলত উৎসবের মরশুম শুরু হতেই অনলাইনে কেনাকাটা বাড়ছে। সেকারণে ১ লাখ অস্থায়ী কর্মী নিয়োগের কথা জানালো ফ্লিপকার্ট। সংস্থার একাধিক পদে কাজে লাগানো হবে তাঁদের।

সেপ্টম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ই-কমার্স সংস্থাগুলির উপর ব্যাপক চাপ তৈরি হয়। একদিকে বিভিন্ন উৎসবের কেনাকাট অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সব মিলিয়ে নাভিশ্বাস ওঠে সংস্থার কর্মীদের। পাশাপাশি বিগ বিলিয়ন ডে-র মতো বিশেষ দিনে কেনাকাটার পরিমাণ আরও বাড়ে। ফ্লিপকার্টের তরফে জানানো হয়েছে, যে সব অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হবে তাঁদের স্টোরেজ, ডেলিভারি, শর্টিং, প্যাকেজিং সহ বিভিন্ন কাজে লাগানো হবে। মূলত উৎসবের মরশুমে সাপ্লাই চেইনে যাতে কোনও সমস্যা না তৈরি হয় তার জন্যই বিপুল পরিমাণ কর্মী নিয়োগ করা হচ্ছে।

আরও পড়ুন- ‘চলে যাওয়ার আগে কিছু করে যাব’, নাটকীয় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের!

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...