Wednesday, March 25, 2026

চায়ের রফতানি বানিজ্যে গতি আনতে কলকাতাতেই এবার টি প্রসেসিং হাবের পরিকল্পনা

Date:

Share post:

চায়ের রফতানি বানিজ্যে গতি আনতে রাজ্য সরকার কলকাতাতে একটি চা প্রক্রিয়াকরণ হাব তৈরির পরিকল্পনা করছে। এজন্য কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে ১০ থেকে ১২ একর জমি চাওয়া হয়েছে। শিল্পসচিব বন্দনা যাদব জানিয়েছেন, উত্তরবঙ্গে প্যাকেটজাত চা কলকাতা থেকে অন্যত্র পাঠানোর আগে তার মান পরীক্ষা করা হয় । চায়ের মান পরীক্ষার সময় প্যাকেট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সে কারণ রাজ্য সরকার চাইছে কলকাতাই একটি প্রক্রিয়াকরণ হাব তৈরি করতে। উত্তরবঙ্গে থেকে আসা চা পাতা সেখানে প্রক্রিয়াকরণ করা হবে। এদিকে রাজ্যে উৎপাদিত চায়ের একটা বড় পরিমাণ দুবাইতে ব্লেন্ডিং করা হয়। তার পর তা অন্যান্য দেশে রফতানি করা হয়। সরকার চাইছে এখানেই ব্লেন্ড করে তা বিদেশে রপ্তানি করা হোক। বড় সংস্থাগুলির নিজস্ব ব্লেন্ডিংয়ের ব্যবস্থা রয়েছে। কিন্তু,ছোট বাগানের মালিকদের পক্ষে তা করা সম্ভব নয়। তাই তাদের পক্ষেও বিষয়টি সুবিধাজনক হবে।

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে এই হাব গড়ে তোলা হবে। এর পাশাপাশি বলাগড়ে একটি লজিস্টিক হাবও গড়ে তোলা হবে। এই দুটি হাব গড়ে তোলা হলে রাজ্যের যেমন আয় বাড়বে। তেমনি আয় বাড়বে বন্দর কর্তৃপক্ষেরও। লজিস্টিকস হাবের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, বলাগড়ে কলকাতা পোর্ট গেটওয়ের কাছে প্রস্তাবিত হাবটি গড়ে তোলা হবে। এই হাবের জন্য মোট লগ্নির পরিমাণ ৪৩৫ কোটি টাকা। তার মধ্যে প্রথম দফায় বিনিয়োগ করা হবে ১০০ কোটি টাকা। এই হাব তৈরির জন্য সব মিলিয়ে ৯০০ একর জমি প্রয়োজন। যার মধ্যে ৩০০ একর বন্দরের জমি। এছাড়া সিইএসসি ও রাজ্যের ৩০০ একর করে জমি রয়েছে।

আরও পড়ুন- ক্ষতিগ্রস্থ চাষিদের পাশে রাজ্য, পুজোর আগেই ক্ষতিপূরণের টাকা দেওয়ার সিদ্ধান্ত

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...