Saturday, June 27, 2026

টানা বৃষ্টিতেও ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী

Date:

Share post:

নিম্নচাপের জেরে মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তুমুল বৃষ্টি হলেও গরমের দাপট সেভাবে কমেনি। বুধবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ থেকলেও বৃষ্টি নেই বললেই চলে।উলটে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় ‘অস্বস্তিজনক’ গরমে নাজেহাল সাধারণ মানুষ। আলিপুর আবহাওয়া দফতরের পুর্বাভাস, আজ সেভাবে বৃষ্টি না হলেও বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

আরও পড়ুনঃচন্দননগরে ডে*ঙ্গি আক্রান্ত যুবকের মৃ*ত্যু

মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এবং নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাবে উপকূল এবং ওড়িশা লাগোয়া জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমবে।
অন্যদিকে, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে মিষ্টির পরিমাণ অন্যান্য জেলাগুলি তুলে নেয় একটু বেশি থাকবে। তারপর থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও। মৌসুমী অক্ষরেখা বর্তমান অবস্থান থেকে উপরের দিকে না ওঠা পর্যন্ত উত্তরই জেলাগুলিতে স্বাভাবিক কিংবা তার থেকে কমই থাকবে বৃষ্টির পরিমাণ।

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...