Tuesday, June 16, 2026

কোয়েলিস বুটিকের অনন্য প্রদর্শনী, তুলে ধরা হয়েছে শিল্পকে

Date:

Share post:

উৎসব গ্যালারিতে আয়োজন করা হয়েছে তিন দিনব‍্যাপী কোয়েলিস বুটিকের অনন্য প্রদর্শনী। যেখানে তুলে ধরা হয়েছে তাদের বিভিন্ন প্রদর্শন। যার মধ‍্যে রয়েছে  তুষার সিল্ক শাড়ি, সালোয়ার স্যুট ,ধুতি এবং অন্যান্য  পরিধানের পোশাকগুলি। কোয়েলিস বুটিকের প্রদর্শনীটি উদ্বোধন করেন রাজ‍্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তর মন্ত্রী ডঃ শশী পাঁজা। এবং ছিলেন  বিধায়ক শ্রী দেবাশীষ কুমারও। এই বুটিকের প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে শিল্পকে।

এই নিয়ে বুটিকের প্রতিষ্ঠাতা কোয়েলি দত্ত,” আমাদের বুটিক হল সেই শৈল্পিকতার প্রতি শ্রদ্ধা, যা আমাদের সংস্কৃতির বুননে প্রজন্মের পর প্রজন্ম ধরে বোনা হয়েছে। আমরা প্রতিটি সৃষ্টিতে সমসাময়িক ছোঁয়া দিয়ে এই উত্তরাধিকারকে সম্মান করার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “কোয়েলিস বুটিক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ফ্যাশন উৎসাহীরা নিজেদের মেলে ধরতে পারেন। যেখানে প্রতিটি পোশাক একটি গল্প বলে। এটি স্বপ্নের শক্তি। কোয়েলিস বুটিক- এ এক ঐতিহ্য  যা অতীতকে উদযাপন করে এবং ভবিষ্যতকে আলিঙ্গন করে।”

আরও পড়ুন:“তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা”, দলবদলু মিতালির বুথেও বিজেপির হার

 

 

 

 

 

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...