Monday, April 6, 2026

রাস্তায় ন*গ্ন মহিলার অসহায় আকুতি! শুনতে পেলেন কি?

Date:

Share post:

গণধর্ষণের শিকার নির্যাতিতার অসহায় আর্তি, নগ্ন মহিলা রাস্তায় ঘুরে ঘুরে একটু সাহায্য চাইছেন কিন্তু সভ্য সমাজ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ছবি রাজস্থানের ভিলওয়াড়ার (Bhilwara, Rajasthan)। নগ্ন মহিলা কোনওমতে ধর্ষকদের থেকে পালিয়ে আসতে পেরেছিলেন। গায়ে একটা সুতো নেই। সেই অবস্থা দেখে কেউ তাঁকে সাহায্য করতে চাননি। পরে অবশ্য কয়েকজন তাঁকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেন। এবং তাঁদের দেওয়া পোশাক পরেই দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।

রাজস্থানের এই ঘটনায় আবারও নারী নিরাপত্তা প্রশ্নের মুখে। নির্যাতিতা জানিয়েছেন, দুই অভিযুক্তের একজন তাঁকে আলাদা দেখা করতে বলেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় সন্ধেবেলা রাস্তা থেকে তাঁকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...