Friday, April 3, 2026

মন্দারমণির সমুদ্রসৈকতে তরুণীর নিথর দেহ ঘিরে চা*ঞ্চল্য! তদন্তে পুলিশ

Date:

Share post:

পরনে অন্তর্বাস! সমুদ্রসৈকতে পাথরের উপর পড়ে রয়েছে তরুণীর নিথর দেহ! সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের মন্দারমণি থেকে চাঁদিপুরের মাঝামাঝি জলদা এলাকায় তরুণীর এই অর্ধনগ্ন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ। জানা গিয়েছে, তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

আরও পড়ুনঃ পুণরায় খোলা হোক কসবার সিলভার পয়েন্ট স্কুল, দাবি মৃ*ত পড়ুয়ার বাবার
প্রত্যক্ষদর্শীদের খবর, সৈকতে একটি পাথরের উপর পড়েছিল তরুণীর দেহ।স্থানীয়রাই সাতসকালে মৃতদেহটি দেখতে পান।খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়দের দাবি, মৃতার শরীরে কেবল অন্তর্বাস ছিল। আর কোনও পোশাক ছিল না। তরুণী ওই এলাকার বাসিন্দা নন বলে জানিয়েছে পুলিশ। তাদের অনুমান বাইরে থেকে এই তরুণীকে জ্ঞুরতে আসার নাম করে নিয়ে এসে তাঁকে ধর্ষণের পর খুন করে ফেলে রেখে গেছে।তরুণীর মৃত্যু কী ভাবে হল, তা স্পষ্ট হবে ময়নাতদন্তের পরেই।এই ঘটনার সঙ্গে জকে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার দেহ অর্ধনগ্ন অবস্থায় ছিল। তাঁর দেহের পাশ থেকে কোনও পরিচয়পত্র উদ্ধার হয়নি এখনও। দেহটি সমুদ্রের জলে ভেসে এসেছে না কি দেহটিকে এনে এই জায়গায় ফেলে রেখে যাওয়া হয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি থানায় পাঠানোর তোড়জোড় করছে পুলিশ। মৃতার পরিবার বা আত্মীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পড়শি ওড়িশা-সহ বিভিন্ন থানা এলাকায় পাঠানো হচ্ছে দেহ উদ্ধারের খবর।

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...