Monday, March 16, 2026

স্পেন সফরের প্রাক-মুহূর্তে ‘শুভেচ্ছার কেক’ কাটলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

স্পেন (Spain) সফরের প্রাক মুহূর্তে কেক কেটে যাত্রা শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ বছর পর বিদেশ সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সফর ঘিরে উদ্দীপনা তুঙ্গে। মঙ্গলবার সকালে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছে প্রথমে বিশ্ব বাংলা স্টলে যান মুখ্যমন্ত্রী। বিমানে ওঠার সময় শুভেচ্ছার কেক কাটেন মুখ্যমন্ত্রী। সাক্ষী তাঁর সফর সঙ্গীরা।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রত্যেক বার আসে স্পেন (Spain)। আসে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালেও। কিন্তু তাদের ওখানে আমাদের যাওয়া হয় না। সেই কারণেই এই ছোট্ট দেশটাকে বেছে নেওয়া হয়েছে। কোনও অনুষ্ঠানের প্রদীপ জ্বালানোর আগে সলতে পাকাতে হয়। BGBS- তারা আসবে এই আশা করি। স্পেন সফরের আগে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এই কথাই জানান মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। মমতার সঙ্গে বাংলার প্রথম সারির শিল্পপতিদের একটি প্রতিনিধি দল গিয়েছে। সঙ্গে আছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও শিল্প দফতরের একাধিক শীর্ষ কর্তারাও। স্পেন সফরে মমতার সঙ্গে গেলেন কলকাতার তিন প্রধানের তিন কর্তা। এদিন বিমানে উঠেই কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করান মুখ্যমন্ত্রী। যাত্রা শুভ হওয়ার বার্তা দেন তিনি। এর আগে বিশ্ববাংলার স্টলে গিয়ে সবার আবদার মেনে দুর্গামূর্তিতে ত্রিনয়ন এঁকে দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:মন্ত্রিসভার রদবদলের পরের দিনই একাধিক জেলাশাসক বদল, একনজরে তালিকা

প্রথমে দুবাই, তারপর মাদ্রিদ, সেখান থেকে বার্সেলোনা, সেখান থেকে আবার দুবাই হয়ে কলকাতা ফেরার কথা তাঁর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বহির্বিশ্বের শিল্পপতিদের বাংলায় ডেকে আনাই এই সফরের ভাবনা।

 

 

 

spot_img

Related articles

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...

ভোট ঘোষণার রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের কর্মী

ভোট ঘোষণা হওয়ার পর সেদিন রাতেই দিনহাটায় আক্রান্ত যুব তৃণমূল কংগ্রেসের (TMC worker) এক কর্মী। রবিবার রাতে দিনহাটার...

তৃষাণজিতের “জয় শ্রী রাম” পোস্ট ঘিরে তুমুল জল্পনা

রবিবাসরীয় নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ বঙ্গ রাজনীতিতে দামামা বাজিয়ে দিয়েছে। আর সেই সঙ্গে শুরু হয়েছে না না ইঙ্গিত ও...

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...