Friday, June 26, 2026

বিমানবন্দরে বিশ্ববাংলা স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান করে শিল্পসফর শুরু মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

 

 

কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

মঙ্গলবার দমদম বিমানবন্দর। দুবাই হয়ে স্পেন সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে বিশ্ববাংলার স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরল দৃশ্য। সাক্ষী রইলেন সফরসঙ্গীরা এবং বিমানবন্দরে আসা অসংখ্য যাত্রী।

আরও পড়ুন: বিদেশ সফরে মমতা,দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে মুখ্যমন্ত্রীর বিশেষ বিমান

সকালে বিমানবন্দরে এসেই মুখ্যমন্ত্রী ঘুরে দেখা শুরু করেন বিভিন্ন স্টল। ঘুরে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টলটি। কোথাও হাতের কাজ করা দুরন্ত মূর্তি, আবার কখনও পাঞ্জাবি থেকে শাড়ি। খুঁটিয়ে খুঁটিয়ে নানা প্রশ্ন করছিলেন বিশ্ববাংলার কর্মীদের। এরপরেই হাতে তুলে নিলেন রঙ তুলি। বিশ্ববাংলার স্টলের দুর্গাপ্রতিমায় চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরল দৃশ্য। ব্যতিক্রমী দৃশ্য। সাক্ষী রইল কলকাতা বিমানবন্দর।

মুখ্যমন্ত্রীকে ঘিরে বিমানবন্দরে আসা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এসেছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং অবশ্যই ছিলেন প্রতিনিধিদলের সদস্যরা। বিমানবন্দরেই মুখ্যমন্ত্রীকে ঘিরে যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেল, তাতে নিঃসন্দেহে বলে দেওয়া যায় এই শিল্পসফর বাংলার ক্ষেত্রে ল্যান্ডমার্ক হয়ে থাকতে চলেছে।

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...