Saturday, April 4, 2026

অনন্তনাগে সেনা-জ.ঙ্গি গু.লির ল.ড়াই, শ.হিদ ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসার

Date:

Share post:

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই ভারতীয় সেনার। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জন কম্যান্ডিং অফিসার। সেনাবাহিনীর এক জন মেজর এবং জম্মু ও কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার এক অফিসার। মৃতেরা হলেন কর্নেল মনপ্রীৎ সিংহ, মেজর আশিস ডোনচাক এবং ডিএসপি হুমায়ুন ভট্ট।

সূত্রের খবর, অনন্তনাগের গাড়োল এলাকায় কয়েক জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় ভারতীয় সেনা। এরপরই মঙ্গলবার গভীর রাত থেকেই তাঁদের খোঁজে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। এদিন সকাল থেকেই জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ শুরু হয়। চলতে থাকে অবিরত গুলির লড়াই। কোকারনাগ এলাকায় গুলিবিদ্ধ হন দুই সেনাকর্তা এবং এক পুলিশকর্তা-সহ বেশ কয়েক জন। এই তিন হত্যার দায় স্বীকার করেছে রেসিসট্যান্ট ফ্রন্ট নামের একটি জঙ্গিগোষ্ঠী। তারা লস্কর-ই-তইবার একটি অংশ। এখনও জঙ্গিদের খোঁজে এলাকায় জারি রয়েছে তল্লাশি। এখনও অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।

আরও পড়ুন- ব্যাপক সাফল্য দুয়ারে সরকার শিবিরে, পরিষেবা পেয়েছেন ৭২ লক্ষ মানুষ

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...