Saturday, April 4, 2026

রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করা হোক, প্রধানমন্ত্রীকে চিঠি সৌগতর

Date:

Share post:

তাদের কমিশন বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন রেশন ডিলাররা। এবার রেশন ডিলারদের সেই দাবিকে প্রধানমন্ত্রীর (Narendra Modi) কাছে পৌঁছে দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ। সোমবার তিনি এই চিঠিটি পাঠিয়েছেন ৭ নম্বর লোক কল্যাণ মার্গের ঠিকানায়। তাঁর দাবি, রেশন ডিলারদের কমিশন বাড়িয়ে ২০০ টাকা করতে হবে।

সম্প্রতি রেশন ডিলারদের জন্য কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক কুইন্টাল পিছু বরাদ্দ রেশন দ্রব্যের জন্য কমিশন বা মার্জিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আগে কুইন্টাল পিছু ৭০ টাকা বরাদ্দ ছিল, সেই অর্থের পরিমাণ আরও ২০ টাকা বাড়িয়ে ৯০ টাকা করা হয়েছে। সৌগত চিঠিতে এই অর্থের পরিমাণ বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছেন। সৌগত রায় চিঠিতে উল্লেখ করেছেন, আগে রেশন ডিলাররা অসাধু উপায়ে রোজগার করতেন। সেক্ষেত্রে ভুয়ো রেশন কার্ড রেখে আবার কালোবাজারি করে রেশন ডিলাররা লাভ করতেন। তবে এখন অনলাইন পদ্ধতি চালু হাওয়ায় অসাধু উপায়ে আয় করার জায়গা নেই। তাই তাদের সমস্যার সমাধান করা হোক।

আরও পড়ুন- বুধবার I.N.D.I.A জোটের সমন্বয় কমিটির প্রথম বৈঠক, আলোচনায় কোন কোন বিষয়?

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...