Monday, June 15, 2026

আরজি কর মেডিক্যাল কলেজে মাঝরাতে হস্টেলে র‌্যা.গিংয়ের অভিযোগ

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর ফের শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের অভিযোগ উঠলো। এবার অভিযোগ আরজি কর মেডিক্যাল কলেজের বিরুদ্ধে। এক্ষেত্রেও অভিযুক্তরা হস্টেলের প্রাক্তন আবাসিক। সোমবার আরজি করের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে। যদিও ডাক্তারি ছাত্র ও জুনিয়র ডাক্তারদের একাংশ এর প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন। মঙ্গলবার সন্দীপবাবুর জায়গায় পদে যোগ দিতে আসেন মানস বন্দ্যোপাধ্যায়। তাঁকে ডাক্তারি পড়ুয়াদের অন্য একটি জুনিয়র অংশ স্বাগত জানায় ও সংবর্ধনা দেয়।

অভিযোগ, এতেই বিক্ষোভকারী কিছু ছাত্র এপিসি রোডের বয়েজ হস্টেলে গিয়ে জুনিয়রদের উপর মাঝরাতে হামলা চালায় ও মানসিক অত্যাচার করে। বিষয়টি আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ আকারে জানানো হয়। মিনজারুল চৌধুরী নামে এক আবাসিকের অভিযোগের ভিত্তিতে এদিন পুলিশ র‍্যাগিংয়ের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

ওই পড়ুয়াদের হুমকি, শাসানি, ঘরে আটকে রাখা পর্যন্ত হয় বলে অভিযোগ ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ। এই ঘটনার কথা কর্তৃপক্ষকে জানান হস্টেল সুপার। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।

এদিকে হস্টেল সূত্রে খবর, রাত ২টো নাগাদ হস্টেলে ঢোকেন প্রাক্তনীরা। তাঁদের কারও কারও হাতে করাত ছিল বলে অভিযোগ উঠেছে। হস্টেলের মূল গেটের তালা কেটে ঢুকবে বলে তাঁরা করাত নিয়ে এসেছিলেন বলে অভিযোগ।অন্যদিকে কয়েকজনের গায়ে চিকিৎসকের সবুজ অ্যাপ্রন ছিল। প্রশ্ন উঠছে, যাঁর গলায় স্টেথোস্কোপ থাকার কথা সেখানে কিনা তাঁর হাতেই করাত ছিল?‌ ইতিমধ্যে করাত হাতে প্রাক্তনীদের ওই শাসানির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। যদিও এই ভিডিয়ো’‌র সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ। তবে ওই ভিডিয়ো–কে ঘিরে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...