Thursday, June 25, 2026

উচ্ছেদ অভিযান ঘিরে দুর্গাপুরের বি.ক্ষোভ! সিআইএসএফের বিরুদ্ধে লা*ঠিচার্জের অভিযোগ

Date:

Share post:

উচ্ছেদ অভিযানকে ঘিরে রণক্ষেত্র দুর্গাপুর।দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) জমি থেকে উচ্ছেদের অভিযানকে কেন্দ্র করে সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠে।প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে সিআইএসএফের সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়।রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এর জেরে ব্যাহত হয় যান চলাচল।ইতিমধ্যেই ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী ও কমব্যাট ফোর্স পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে।

আরও পড়ুনঃ কেরলে নি*পা আত*ঙ্ক! কনটেনমেন্ট জোনের পরও ফের বাড়ল সংক্রমণের সংখ্যা

জুলাই মাসের শেষে দুর্গাপুর ইস্পাত কারখানা (দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বা ডিএসপি) তাদের জমিতে থাকা দখলদারদের উচ্ছেদের নোটিস জারি করেছিল। তার পর থেকেই দাবি উঠতে থাকে পুনর্বাসনের। বৃহস্পতিবার সকালে ডিএসপি তামলা ব্রিজ সংলগ্ন এলাকায় সীমানা প্রাচীর দেওয়ার আগে ভূমিপুজোর আয়োজন করে। সেই উপলক্ষ্যে সংস্থার কর্মীরা এলাকায় প্রবেশ করতেই উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবি তুলতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ এলে তাদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বচসা গড়ায় ধস্তাধস্তিতে।স্থানীয়দের অভিযোগ, তাঁদের উপর লাঠিচার্জ করেছে সিআইএসএফ। এমনকি লাঠির ঘায়ে বেশ কয়েক জন আহত হয়েছেন। এরপরই এর প্রতিবাদে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...