Saturday, February 7, 2026

রাজ্যপালকে আইনি নোটিশ ১২ প্রাক্তন উপাচার্যের, নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি

Date:

Share post:

রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মানহানির নোটিশ পাঠালেন রাজ্যের ১২ প্রাক্তন উপাচার্য। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন উপাচার্যরা। সেখানে উপস্থিত ছিলেন ওমপ্রকাশ মিশ্র, দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা বলেন, “রাজ্যপাল নিজের বক্তব্যের মধ্যে দিয়ে উপাচার্যদের সম্পর্কে যা বলেছেন তার প্রতিবাদেই চার পাতার নোটিশ পাঠানো হয়েছে।” শুধু তাই নয়, রাজ্যপাল ক্ষমা না চাইলে মামলার পথেই হাঁটতে পারেন, সে ইঙ্গিতও দিয়ে রাখলেন প্রাক্তন উপাচার্যরা।

প্রাক্তন উপাচার্যদের দাবি, সম্প্রতি বাংলায় জারি ভিডিয়োবার্তায় তাঁদের সম্পর্কে রাজ্যপাল যে মন্তব্য করেছেন তা মানহানির সামিল। ১৫ দিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে রাজ্যপালের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তারা।সম্প্রতি উপাচার্যদের নিয়োগ নিয়ে বাংলায় জারি এক ভিডিয়ো বার্তায় রাজ্যপাল মন্তব্য করেন, ‘বেশ কিছু উপাচার্যের মেয়াদ আমি বাড়াতে পারিনি। তাঁরা হয় দুর্নীতিগ্রস্ত, নয় ছাত্রীকে হেনস্থায় যুক্ত, নইলে কোনও রাজনৈতিক খেলা খেলছেন। রাজ্যপালের এই মন্তব্যে তাঁদের মানহানি হয়েছে বলে দাবি প্রাক্তন উপাচার্যদের। তাঁদের দাবি, ভিডিয়ো বার্তায় রাজ্যপাল যে দাবি করেছেন তা সর্বৈব মিথ্যা।

উপাচার্যদের দাবি, যে উপাচার্যরা রাজ্যপালকে সরাসরি রিপোর্ট পাঠিয়েছেন তাঁদের মেয়াদবৃদ্ধি হয়েছে। যারা বিকাশভবনে রিপোর্ট পাঠিয়েছিলেন তাঁরা বাদ পড়েছেন। রাজ্য–রাজ্যপাল দড়ি টানাটানির মধ্যে গত সপ্তাহে রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন প্রাক্তন উপাচার্যরা। তাঁদের দাবি ছিল, রাজ্যের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করছেন রাজ্যপাল। প্রাক্তন উপাচার্যদের মানহানির চিঠি নিয়ে রাজভবন থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

spot_img

Related articles

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...

ছিল ‘খয়রাতি’, এখন ৩০০০ টাকার প্রতিশ্রুতি! লক্ষীর ভাণ্ডার নিয়ে ‘ডিগবাজি’ বিজেপির! কটাক্ষ তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মাধ্যমে আত্মনির্ভর হয়ে উঠেছেন বাংলার মহিলারা। রাজ্যের অন্তর্বর্তী বাজেটে...

এনার্জি কমেছে, আর ভোটে লড়তে চান না চিরঞ্জিত!

বারাসতের তিনবারের বিধায়ক। সামনে চতুর্থবারের হাতছানি। তাও এবারের বিধানসভা নির্বাচনে লড়তে চান না তৃণমূলের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী...