Monday, March 23, 2026

নয়ডার বহুতলে লিফট ভেঙে দু.র্ঘটনা! ম.র্মান্তিক পরিণতি ৪ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের নির্মীয়মাণ বহুতলে লিফট (Lift) ভেঙে বড়সড় দুর্ঘটনা। শুক্রবার সকালে গ্রেটার নয়ডার (Greater Noida) গৌর সিটির কাছে এক বহুতলের লিফট ভেঙে মৃত্যু হল কমপক্ষে ৪ জনের। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৫ জন। তাঁদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। লিফট থেকে সকলকেই উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তবে কী কারণে আচমকা ভেঙে পড়ল লিফট তার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ।

এদিকে নয়ডার জেলাশাসক মণীশ ভার্মা জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন দুর্ঘটনার সময় লিফটে মোট ৯ জন ছিলেন বলে খবর। ঘটনাস্থলেই চারজন মারা যান। আরও পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। শহরের এক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতালে আমাদের টিম উপস্থিত আছে। আমাদের অফিসাররাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে আর কেউ আটকে নেই। আহতদের সবরকম চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।

তবে শুক্রবারের দুর্ঘটনার পিছনে লিফটের রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। যদিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, গত ২৩ আগস্টই লিফটের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল। সেখানে কোনও সমস্যা দেখা যায়নি। তবে এই দাবিকে ভুয়ো বলেই উড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, শুধুমাত্র গাফিলতির কারণেই এই দুর্ঘটনা। তবে নয়ডার লিফট ছিঁড়ে পড়ার বিষয় নতুন কিছু নয়। অগাস্ট মাসের শুরুতেই নয়ডার সেক্টর ১৩৭-এ পরস তিয়েরিয়া সোশ্যাইটিতে লিফট ছিঁড়ে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছিল। ঘটনার জেরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন সোশ্যাইটির বাসিন্দারা। ওই ঘটনায় মোট ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।

 

 

 

 

 

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...