Sunday, April 5, 2026

রাষ্ট্রদূতের অনুরোধ, তবু ফার্স্ট ক্লাসে উঠলেন না মুখ্যমন্ত্রী

Date:

Share post:

 


কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী

বার্সেলোনার পথে ট্রেন থেকে:মাদ্রিদের সফল শিল্প সম্মেলনের পর এবার গন্তব্য বার্সেলোনা। ট্রেনে চেপে মাদ্রিদ্র টু বার্সেলোনা। স্টেশনে আসতেই ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) অনুরোধ করেন ফার্স্ট ক্লাসে ওঠার জন্য। কিন্তু রাষ্ট্রদূতের অনুরোধ সত্ত্বেও মুখ্যমন্ত্রী ট্রেনের ফার্স্ট ক্লাসে চাপলেন না। সাধারণ শ্রেণিতেই চললেন মাদ্রিদ থেকে বার্সেলোনা। এখানেই তিনি অন্যদের চেয়ে আলাদা। মানসিকতায় ব্যতিক্রমী।

ঝাঁ চকচকে ট্রেন। আধুনিক সবরকমের ব্যবস্থা রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চলছে। দুপাশে ছবির মতো দৃশ্যপট। কিন্ত মুখ্যমন্ত্রী সময় নষ্ট করতে নারাজ। হাতে তুলে নেন ফাইল। চোখ বুলিয়ে নিচ্ছিলেন আগামী কর্মসূচির দিকে। কখনও ডেকে নিচ্ছিলেন মুখ্যসচিব বা শিল্পসচিবকে, আবার কখনও আধিকারিকদের। মাঝে উঠে গিয়ে সফরসঙ্গী শিল্পপতিদের সঙ্গে কথা বলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বার্সেলোনায় স্থানীয় সময় চারটেয় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় নাচে-গানে মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন প্রবাসীরা। তাঁকে ঘিরে প্রবল আগ্রহ। বার্সেলোনায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কার্যত দেশের প্রতিনিধিত্ব করছেন। সন্ধেয় প্রবাসী ভারতীয়দের মিলন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী শিল্পসফর ঘিরে প্রবাসীদের মধ্যে বিপুল আগ্রহ। তাঁরা কথা বলতে চান, এগিয়ে আসতে চান। তাঁদের কাছে পশ্চিমবঙ্গকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। সোমবার, বেশ কয়েকটি শিল্পগোষ্ঠীর সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মঙ্গলবার শিল্পসম্মেলন। সব মিলিয়ে টানা কর্মসূচি। লক্ষ্য একটাই, বাংলার জন্য লগ্নি।

 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...