Saturday, April 4, 2026

ডে.ঙ্গি নিয়ন্ত্রণে সতর্কতা: জেলাশাসক-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক স্বরাষ্ট্রসচিবের

Date:

Share post:

রাজ্যের ৩০টিরও বেশি অঞ্চল ডেঙ্গি পরিস্থিতি ভাবাচ্ছে প্রশাসনকে। স্পর্শকাতর অঞ্চলগুলিতে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য জেলাশাসক-সহ সরাকির উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিলেন স্বরাষ্টসচিব (Home Secretary) বিপি গোপালিকা (BP Gopalika)। রবিবার সকালে বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করেন স্বরাষ্টসচিব। সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব। সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি (Virtual) করেন তিনি। সেখানে একগুচ্ছ নির্দেশ দেন তিনি।

মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে জল জমে থাকছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে চিঠি লেখার জন্য জেলাশাসকের নির্দেশ দেন স্বরাষ্টসচিব।

আরও পড়ুন: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে সিবিআইয়ের জালে গুজরাটের সরকারি কর্তা-সহ ৭!

 

হাসপাতালগুলিতে রক্তের যাতে সংকট না হয় সেদিকে নজর দিতে বলেন তিনি। একই সঙ্গে রেফার বন্ধে মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের, সুপারদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব (Home Secretary)। পাশাপাশি, নর্দমায় জল যাতে জতে না পারে তার জন্য পুরসভার কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...