Monday, June 1, 2026

মাঠের বাইরে দুরন্ত পারফরম্যান্স, মাঠকর্মীদের জন‍্য বিরাট পুরস্কার ঘোষণা এসিসি সভাপতি জয় শাহ’র

Date:

Share post:

এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হয়েছে ভারত। রবিবার শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া সেরা রোহিত শর্মারা। ২০২৩ এশিয়া কাপ আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু পাকিস্তানে ভারত খেলতে না যাওয়ায় এশিয়া কাপ আয়োজন হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় অধিকাংশ ম‍্যাচ। তবে ২০২৩ এশিয়া কাপে সব থেকে বেশি শিরোনামে উঠে এসেছে বৃষ্টি। টানা বৃষ্টি। টুর্নামেন্টে বৃষ্টির কোন কামাই নেই। তবে এর মধ্যেই চরম পেশাদারিত্বের সঙ্গে শ্রীলঙ্কার মাঠে আয়োজিত হয় এশিয়া কাপ। বৃষ্টির ভ্রুকুটি নিয়েই সফলভাবে টুর্নামেন্ট শেষ হয়। আর এর জন্য মাঠকর্মীদের জন্য বড়সড় পুরস্কার ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। এসিসি সভাপতির টুইটারে জানান, ৫০ হাজার ডলার মাঠকর্মীদের পুরস্কার দেওয়া হবে।

এই নিয়ে টুইট জয় শাহ লেখেন,” ক্রিকেটের অঘোষিত হিরোদের কুর্নিশ। কলম্বো এবং ক্যান্ডির মাঠকর্মীদের জন্য এসিসি এবং শ্রীলঙ্কান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হচ্ছে। অসম্ভব দায়বদ্ধতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই ইভেন্ট সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। রুদ্ধশ্বাস ক্রিকেট একশনের জন্য দুরন্ত পিচ এবং সবুজ মাঠের রক্ষণাবেক্ষণ- মঞ্চ ওঁরাই গড়ে দিয়েছিল। ক্রিকেটের সাফল্যের জন্য ওঁরা যা করেছে, তাতে এই স্বীকৃতি ওঁদের প্রাপ্য। এঁদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই পুরস্কারের উদযাপন।”

গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। সুপার ফোরে রিজার্ভ ডে’র ব্যবস্থা করে ভারত-পাক ম্যাচ আয়োজন করা হয়েছে। ক্রমাগত বৃষ্টি সত্ত্বেও সুপার ফোরের কোনও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি বৃষ্টি। মাঠ শুকনো করা, জল নিষ্কাশন করা, পিচে তড়িঘড়ি কভার দেওয়া বারবার বেশ ভালো ভাবেই পালন করেছেন মাঠকর্মীরা।

আরও পড়ুন:‘বলেছিলাম এটি শক্তিশালী দল’, এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন হতেই রোহিতদের প্রশংসায় মহারাজ

 

 

 

 

Related articles

দলটা উঠে যাবে: বহিষ্কার হতেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত-সন্দীপনের

সইজাল-কাণ্ডে দল থেকে বহিষ্কার হওয়ার পরেই তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও সন্দীপন সাহার‌ (Sandipan...

তৃণমূলের ধর্না মঞ্চ বাঁধতে বাধা পুলিশের! ‘প্রতিহিংসাপরায়ণ সরকার’: অভিযোগ কুণালের

ফের অস্বস্তি বিরোধী শিবিরে। শুধু বুথ বা অঞ্চল স্তরে আন্দোলন নয়, বিজেপি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছিলেন...

রাজ্যসভা-বিধান পরিষদের ভোটের বিজ্ঞপ্তি জারি: মনোনয়ন-ভোটের দিন ঘোষণা কমিশনের

বিভিন্ন রাজ্যের রাজ্যসভার ২৭টি আসন এবং তিন রাজ্যের বিধান পরিষদের ১৬টি আসনে নির্বাচনের প্রক্রিয়া শুরু করল নির্বাচন কমিশন...

অনটনের সংসার পেরিয়ে মন্ত্রীর চেয়ারে, নজির গড়লেন আউশগ্রামের কলিতা

আউশগ্রামের (Aushgram) সাধারণ এক গৃহবধূ (Housewife) থেকে রাজ্যের মন্ত্রী। কলিতা মাঝির (Kalita Majhi) এই যাত্রাপথ যেন সংগ্রাম আর...