Tuesday, March 24, 2026

‘মিস ইউনিভার্স’ খেতাব জয়ই কাল! নেতা-ধর্মগুরুদের রো.ষের মুখে পাক মডেল

Date:

Share post:

মিস ইউনিভার্স পাকিস্তানের (Miss Universe Pakistan) খেতাব জিততেই বড় বিপাকে পড়লেন পাক মডেল (Pak Model)। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, ওই মডেল তো বটেই, পাকিস্তানের মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন সে দেশের নেতা ও ধর্মগুরুরা। সব মিলিয়ে, জেতার পরেও মাথায় হাত বছর চব্বিশের পাক মডেল এরিকা রবিন (Erica Robin)।

জানা গিয়েছে, মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল পর্যায়ের আগে যে প্রাথমিক বাছাই পর্ব চলে সেখানেই পাকিস্তানের তরফে নাম দিয়েছিলেন তিনি। পাকিস্তান থেকে সুন্দরী বেছে নেওয়ার এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মালদ্বীপে। সেখানেই সব প্রতিযোগীদের পিছনে ফেল সেরার শিরোপা জিতে নেন এই পাক তরুণী। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের খবর সামনে আসতেই মহা ফ্যাসাদে পড়লেন এরিকা। কেন তিনি ওই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিলেন, তা নিয়েই বেজায় চটেছে রক্ষণশীল পাক সমাজ। তাদের অভিযোগ, এমন প্রতিযোগিতা পাকিস্তানের মেয়েদের অপমানের পাশাপাশি তাঁদের ব্যবহার করেছে। আর সেকারণেই ওই তরুণীকে পাকিস্তানের প্রতিনিধি বলেও মানতে নারাজ তাঁরা। শুধু তাই নয়, এই প্রতিযোগিতাকে ‘লজ্জাজনক’ বলে তোপ দেগে আয়োজকদের খোঁজ শুরু করেছে পাক প্রশাসন।

আর এমন পরিস্থিতিতে এরিকা মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার জন্য এল সালভাদোরে যেতে পারবেন কি না, তা নিয়ে এখন চরম সংশয় দেখা দিয়েছে। তবে এই সুযোগকে দেশের পক্ষে সম্মানের বলেই মনে করছেন তিনি। এরিকার মতে, এই প্রথমবার এই প্রতিযোগিতায় পাকিস্তানের কোনও নারী স্থান পেয়েছেন। তিনি আরও জানান, দেশের সম্মান তিনি কোনোভাবেই নষ্ট করবেন না। বরং বিশ্বের দরবারে পাকিস্তানের ইতিবাচক দিকগুলিকেই তিনি বেশি করে তুলে ধরতে চান বলে জানিয়েছেন ওই তরুণী।

 

 

 

 

Related articles

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...