Tuesday, June 23, 2026

ED-CBI-কে ভয় পাই না, প্রথম তলব থেকেই সব তথ্য দিচ্ছি: তো.প অভিষেকের

Date:

Share post:

ED-CBI-কে ভয় পাই না। প্রথম তলব থেকেই সব তথ্য দিয়েছি। আগামী দিনেও সহযোগিতা করব। সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে রাজধানীতে গিয়ে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, “ইডি ও সিবিআই আমাকে এবং আমার স্ত্রীকে অনেকবার তলব করেছে। ২০২০ সাল পর্যন্ত আমি ৫ বার হাজিরা দিয়েছি, আমার স্ত্রী ৪ বার হাজিরা দিয়েছেন। ইডি যখন প্রথম তলব করে, তখনই আমার সম্পত্তি ও ব্যাঙ্কের লেনদেনের সব তথ্য দিয়েছিলাম। স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছি।“

অভিষেক জানান, “পুরোপুরি রাজনীতিতেই মনোনিবেশ করতে চাই। আমি আগেই বলেছি তদন্তের কাজে সব রকম সহযোগিতা করব।“ এর পরেই তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “২০২০ থেকে আমার যাবতীয় সম্পত্তির হিসেব তাদের কাছে আছে। তা সত্ত্বেও যখন কেন্দ্রীয় এজেন্সি বারবার সেটা চেয়ে পাঠাচ্ছে, তখন তাদের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন থেকেই যায়।“

আরও পড়ুন: ৮ কোটির আয়কর নোটিশ ডেলিভারি বয়কে! প্র.তারণা চক্রের পর্দাফাঁস পুলিশের

অভিষেক বলেন, “আমি প্রথম যেদিন ইডিতে গিয়েছি, সেদিনই আমার যাবতীয় সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস জমা দিয়ে এসেছি। নতুন করে কী জমা দেবে? ওদের কাছে প্রথম থেকেই তো সব আছে।” এর পরেই তিনি বলেন, “আমি ED-CBI-কে ভয় পাই না।”

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...