Monday, April 6, 2026

আদালতে মুখ পুড়ল ইডির, অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

Date:

Share post:

এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টর(ইডি)। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে পারবে না ইডি। ভবিষ্যতে তদন্তের কোনও শুক্রবার এই নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।বিচারপতির পর্যবেক্ষণ, সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পরে ইডি কোনও তথ্য প্রমাণ আদালতের সামনে তুলে ধরতে পারেনি।

আরও পড়ুনঃ জোট নিয়ে রাহুলের সঙ্গে কথা, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে? কী জানালেন অভিষেক

নিয়োগ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইসিআইআর দায়ের করেছিল ইডি। ফৌজদারি মামলায় যেমন এফআইআর দায়ের করা হয়, তেমনই ইডি কোনও মামলায় সরকারি ভাবে অভিযোগ দায়ের করলে তাকে বলা হয় ইসিআইআর।ইডির দায়ের করা এই ইসিআইআর খারিজের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আইনজীবীর বক্তব্য, ইডি তাঁর মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ তুলে ধরতে পারেনি। অথচ এই ইসিআইআরের ভিত্তিতে অভিষেককে বারবার জেরার জন্য ডেকে পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে। অভিষেকের যেদিন গুরুত্বপূর্ণ কাজ থাকছে, বেছে বেছে সেদিনই ডেকে পাঠানো হচ্ছে। তাই এই ইসিআইআর খারিজ করা হোক।যদিও তা খারিজ করেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
এদিন বিচারপতি ইডির আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেছেন, ‘আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সব মৌখিক অভিযোগ তুলেছেন, তার স্বপক্ষে এখনও পর্যন্ত কোনও তথ্য ও প্রমাণ পেশ করতে পারেননি। আপনাদের কাছে সম্বল বলতে রয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া কিছু তথ্য। শুধু তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।’

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...