Sunday, June 14, 2026

মাঝ আকাশে ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা! ইন্ডিগোর বিমানে শোরগোল

Date:

Share post:

ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি! মাঝ আকাশে ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা করেন এক মাদকাসক্ত যাত্রী। নিমেষে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিমানে। অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া হয় গণপিটুনিও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগো বিমানে।
জানা গেছে, কলকাতা দমদম বিমানবন্দর থেকে আগরতলার ইন্ডিগো বিমানে চড়েছিলেন ওই ব্যক্তি।সহযাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছিলেন তিনি। এমনকি, এতটাই নেশাগ্রস্ত ছিলেন তিনি যে ঠিকভাবে বসতে পারছিলেন না। বিমান কর্মী এবং সহযাত্রীদের আক্রমণ করেন তিনি।
আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিমানটি ল্যান্ড করার প্রায় দশ মিনিট আগে, তিনি উঠে গিয়ে বিমানের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। এতেই গোটা বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেবিন ক্রু থেকে শুরু করে সহযাত্রীরা মাদকাসক্ত ব্যক্তিটিকে বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় বিশৃঙ্খলা। এরপর সহযাত্রীরা অভিযুক্ত যাত্রীরা বেধড়ক মার দেন। বিমানটি ল্যান্ড করতেই অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় ইন্ডিগো বিমান কতৃপক্ষ।

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...