Tuesday, March 31, 2026

কতটা গুরু.তর  ‘দম মারো দম’ গার্ল? জিনাতের শারীরিক অসু.স্থতায় উৎ.কণ্ঠা অনুরাগীদের

Date:

Share post:

হঠাৎ করেই অসুস্থ সত্তরের দশকের বলিউডের (Bollywood ) লাস্যময়ী অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। ৭০ বছর বয়সে নতুন করে কাজ করতে শুরু করেছিলেন। সেটাই কি কাল হল? ব্যক্তিগত জীবনে একাধিক ঝড়ঝাপটা পেরিয়ে তিনি আবার নিজেকে আনন্দ দিতে আবার কাজে ফিরতে রাজি হয়েছেন। সমাজমাধ্যমেও (Social media) যথেষ্ট সক্রিয় তিনি। এই বয়সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে তাক লাগিয়ে দিয়েছেন। সেখানেই পুরনো দিনের স্মৃতি-সহ দৈনন্দিন জীবনের বিভিন্ন তথ্য অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।এবার জানালেন নিজের শারীরিক অবস্থার কথা। গত ১০ দিন ধরে বর্ষীয়ান অভিনেত্রী (Zeenat Aman) গুরুতর অসুস্থ। অবস্থা এতটাই সিরিয়াস যে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারছেন না।

শনিবার তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। এই বয়সেও জিনাতের ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশছোঁয়া৷ আজও কোনও ছবি পোস্ট করতে না করতেই রাতারাতি ভাইরাল হয়ে যান অভিনেত্রী৷ এবারও তাঁর ব্যতিক্রম হল না। নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী জানিয়েছেন, গত ১০ দিন ধরে ভয়ঙ্কর ফ্লু-তে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী তিনি৷ আপাতত চিকিৎসকের পরামর্শ মত সম্পূর্ণ রেস্টে আছেন । বর্ষীয়ান অভিনেত্রীর অসুস্থতার খবর শুনে অনুরাগীরা সকলেই তাঁর দ্রুত সুস্থতার কামনা করেছেন৷

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...