Wednesday, April 8, 2026

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা, শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার

Date:

Share post:

এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা। শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা ক্রিকেটে সোনা জয় টিম ইন্ডিয়ার। এদিন ফাইনালে লঙ্কানদের ১৯ রানে হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট তিতাস সাধুর।

এশিয়া কাপের পর এশিয়ান গেমস। রোহিত শর্মাদের পর হরমনপ্রীত কৌর। লঙ্কানদের হারিয়ে খেতাব ঘরে তুলল টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব‍্যাট করতে নেমে ভালো হয়নি টিম ইন্ডিয়ার। মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। তবে ব‍্যাট হাতে লড়াই করেন স্মৃতি মান্ধনা এবং জেমিমা রডরিগেজ। ৪৬ রান করেন স্মৃতি। জেমিমা করেন ৪২ রান। ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক হরমনপ্রীত কৌর। ২ রান করেন তিনি। শেফালি বর্মা করেন ৯ রান। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন প্রাবোধনি, সুগন্ধিকা কুমারি এবং রানাওয়ারে।

জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। সৌজন্যে তিতাস সাধু। একাই নেন তিন উইকেট। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন হসিনি পেরেরা। ২৩ রান করেন নিলাক্সি ডি সিলভা। তিতাস ছাড়াও বল হাতে কামাল দেখান রাজশ্রী গায়কোওয়াড। নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন দিপ্তী শর্মা এবং পুজা বস্ত্রকার।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে সিরিজ জিতলেও, বিশ্বকাপের আগে দলের খেলায় খুশি নন রাহুল

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...