Monday, April 6, 2026

স্বাস্থ্যভবনের সামনে শুভেন্দুর নাটক, প্রিজন ভ্যানে ‘দাদাগিরি’ বিরোধী দলনেতার

Date:

Share post:

ডেঙ্গি (Dengue )নিয়ে রাজনীতি করতে স্বাস্থ্য ভবনের (Swasthya Bhawan) সামনে ‘দাদাগিরি’ দেখানোর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধে। স্মারকলিপি দেওয়ার নামে বিনা অনুমতিতে জোর করে স্বাস্থ্য ভবনের গেট ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। গেটের মুখে পুলিশ বাধা দিতে গেলে ইচ্ছে করেই বচসা শুরু করেন শুভেন্দু (Shubhendu Adhikari)। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police)স্বাস্থ্য ভবনের গেট বন্ধ করে দিলে মিডিয়ার সামনে পুলিশকে হুমকি দেন। পাশাপাশি সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে নিজেই পুলিশের প্রিজন ভ্যানে উঠে গিয়ে নাটক করেন। কিছুক্ষণের মধ্যেই আবার নেমেও যান।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ও বিজেপি বিধায়করা স্বাস্থ্যভবনে প্রবেশ করার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দুর বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে স্বাস্থ্যভবনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। প্রাথমিকভাবে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয় শুভেন্দুদের। তারপরই দেখা যায়, বিজেপি বিধায়করা একে একে প্রিজন ভ্যানে উঠে পড়েন।

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ করেছে নবান্ন (Nabanna)। স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে জেলা শাসকদের সঙ্গে কথা বলেছেন মুখ্য সচিব। হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্র এবং পুলিশকে ডেঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে যখন পরিস্থিতি নিয়ে সজাগ রাজ্য সরকার, তখন খবরে ভেসে থাকতে ডেঙ্গি নিয়ে রাজনীতি করার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...