Saturday, April 4, 2026

সা.পের কা.মড় থেকে প্রাণ বাঁচাবে স্মার্টফোন!

Date:

Share post:

স্নেক বাইট (Snake Bite) নিয়ে দুশ্চিন্তা সাধারণ মানুষের কম নয়। বিশেষ করে বর্ষাকালে বৃষ্টি হলেই এখান ওখান থেকে সাপের দেখা পাওয়া নিয়ে সবসময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তে সর্প দংশনে মৃত্যুর ঘটনাও ঘটে। এবার সেই মৃত্যু ঠেকাতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এবার স্মার্ট ফোনের (Smart Phone) ব্যবহারেই সাপের কামড় থেকে প্রাণ বাঁচানো যাবে। সৌজন্যে রাজ্যে সরকারের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন (Mobile Application)।

পশ্চিমবঙ্গ সরকারের তরফে তৈরি করা হয়েছে ‘স্নেক বাইট প্রিভেনশন অ্যান্ড রেসকিউ’ (Snake Bite Prevention and Rescue) নামক মোবাইল অ্যাপ্লিকেশন। যেকোনও অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এর মাধ্যমে জানা যাবে সর্পাঘাতের রোগীকে নিকটবর্তী ১০ কিলোমিটারের মধ্যে কোন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা করা যাবে বা সেই হাসপাতালে অ্যান্টি ভেনম আছে কি না ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য। এখানেই শেষ নয়, কোনও সাপের ছবি তুলে মোবাইল অ্যাপ্লিকেশনে আপলোড করলেই সেই নির্দিষ্ট সাপের সম্পর্কে বিস্তারিত তথ্যও মিলবে। যার ফলে সাধারণ মানুষের ওঝা বা কুসংস্কারের উপর আর ভরসা রাখতে হবে না। এক ক্লিকে স্থানীয় স্নেক ক্যাচারদের নম্বরও এই অ্যাপ্লিকেশনে পাওয়া যাবে।

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...