Sunday, April 5, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল প্রাথমিকে নিয়োগ মামলার শুনানি

Date:

Share post:

আগামী ৫ অক্টোবর থেকে সুপ্রিম কোর্টে হবে  শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত পর্বের শুনানি। গ্রুপ ডি, গ্রুপ সি, নবম-দশম, একাদশ-দ্বাদশ, সব মামলা একত্রিত করে শুনবেন বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ। তবে প্রতিটি মামলার আলাদা শুনানি হবে। এই মামলা সংক্রান্ত কলকাতা হাইকোর্টের যাবতীয় রায় কালানুক্রমিক ভাবে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

এর আগে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা দেশের শীর্ষ আদালতে উঠেছিল।আর তাতে বিরক্তি প্রকাশ করেন বিচারপতি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিচারপতি অনিরুদ্ধ বোস ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চের প্রশ্ন ছিল, এতগুলি মামলা, কোনটি আমরা আগে শুনবো? আগে জানানো গিয়েছিল, প্রতিটি মামলা একযোগে শোনা হবে।

এসএসসি, প্রাইমারি সহ একাধিক মামলায় পিটিশন দাখিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। ২০১৪, ২০১৬, ২০১৭ সহ একাধিক আলাদা বিষয় নিয়ে দুর্নীতির মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অন্যদিকে, নিয়োগ দুর্নীতির একাধিক মামলা রয়েছে কলকাতা হাইকোর্টেও। গত মাসেই এসএসসি নিয়োগ দুর্নীতি কতদূর এগিয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই-র থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট চায় আদালত।

নিয়োগ মামলায় ইডি ও সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই আলাদা করে তদন্ত চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দফতর সহ শিক্ষা বিভাগের একাধিক কর্তাব্যক্তি গ্রেফতার হয়েছে। তাঁরা বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। বিশেষত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। এছাড়াও রাজ্যের শিক্ষা সফরের একাধিক শীর্ষ পদস্থ কর্মকর্তারা জেল হেফাজতে রয়েছেন।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...