Tuesday, March 24, 2026

মা.দক মামলায় পাঞ্জাবের কংগ্রেস নেতার যোগসাজশের অভিযোগ! গ্রে.ফতার পুলিশের

Date:

Share post:

মাদক পাচারের অভিযোগে পাঞ্জাবের প্রভাবশালী কংগ্রেস নেতা তথা বিধায়ক সুখপাল সিং খইরাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে চণ্ডীগড়ের সেক্টর ফাইভ এলাকায় সুখপালের বাড়িতে অভিযান চালায় জালালাবাদ থানার পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ হেফাজতেই সহবন্দির সঙ্গে যৌ*ন সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করার অ*ভিযোগ! অ*ভিযুক্ত পাঞ্জাবের ৩ পুলিশ কর্মীকে গ্রে*ফতার
চণ্ডীগড়ের বাংলোতে পুলিশি অভিযানের সময়ই সুখপাল ফেসবুকে লাইভ শুরু করেন। সেখানে তাঁকে পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা। তাঁর পরিবারের এক সদস্য গোটা ঘটনা রেকর্ড করে লাইভ ভিডিয়ো সম্প্রচার করেন। সেখানে শোনা যায় সুখপাল এক পুলিশ আধিকারিককে প্রশ্ন করছেন— ‘‘আপনাদের কাছে কি গ্রেফতারি পরোয়ানা আছে? কোন অভিযোগে আমাকে গ্রেফতার করা হচ্ছে?’’পুলিশ জানায়, মাদক নিয়ন্ত্রণ আইনের একটি পুরনো মামলার কারণেই এই গ্রেফতারি।
প্রসঙ্গত, কপূরথলা জেলার ভোলাথ বিধানসভা কেন্দ্র থেকে তিন বার নির্বাচনে জয়ী সুখপাল গত বছর বিধানসভা ভোটের আগে আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তার আগে আপ বিধায়ক হিসাবে পাঞ্জাব বিধানসভায় বিরোধী দলনেতার পদে ছিলেন তিনি। ২০২২-এর বিধানসভা ভোটে পাঞ্জাবে কংগ্রেসের হয়ে পুরনো কেন্দ্র থেকে দাঁড়িয়ে ‘হাত’ প্রতীকে জয়ী হয়েছিলেন সুখপাল।

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...