Thursday, June 25, 2026

আত্মঘা.তী হাম.লায় মৃ.ত্যুপুরী পাকিস্তান! লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে বেসামাল অবস্থা পাকিস্তানের (Pakistan)। তার উপরে একের পর এক আত্মঘাতী হামলার ঘটনায় ক্রমশই প্রকট হচ্ছে পাকিস্তানের খারাপ চেহারা। শুক্রবার এমনিতেই মুসলিম ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র দিন। আর এমন দিনেই বালুচিস্তানের (Balochistan) এক ধর্মীয় সমাবেশে হামলার ঘটনায় কমপক্ষে ৫২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক মানুষ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ (Police)।

পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বালোচিস্তানের মাস্তুং জেলার আল-ফালাহ মসজিদের কাছে এদিন ইদের মিছিল উপলক্ষে বহু মানুষ জড়ো হয়েছিলেন। আচমকা ওই আত্মঘাতী জঙ্গি ভিড়ের দিকে এগিয়ে এসে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। মুহূর্তে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের জেরে বালোচ পুলিশ বিভাগের এক ডেপুটি সুপার পদমর্যাদার কর্তারও মৃত্যু হয়েছে। খবর পেয়েই বিস্ফোরণস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। হতাহতদের সকলকেই নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সব হাসপাতালেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। গুরুতর আহত ব্যক্তিদের কোয়েটার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে খবর।

বালুচিস্তানের এক পুলিশ কর্তা জানিয়েছেন, বোমা হামলাকারী ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ির কাছেই বিস্ফোরণ ঘটিয়েছিল। এদিন জঙ্গিদের টার্গেট পুলিশ ছিল কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের দায় কেউই স্বীকার করেনি। ঘটনার পরই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...