Wednesday, February 4, 2026

এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীর পায়ে গরম জল ফেলে দিলেন কেবিন ক্রু! তারপর… ?

Date:

Share post:

এর আগে একাধিকবার বিমানে কেবিন ক্রুদের উপর যাত্রীদের হেনস্তার ঘটনা সামনে এসেছে। এবার মহিলা যাত্রীর পায়ে গরম জল ফেলে দেওয়ার মত ভয়ঙ্কর অভিযোগ উঠল বিমানের এক ক্রু সদস্যের বিরুদ্ধে। এমনকি বিমানের মধ্যে তাঁর ঠিকমতো চিকিৎসা করানো হয়নি বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। গরম জল পড়ার কারণে তাঁর পায়ে এতটাই চোট লাগে যে, তিনি বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন বলে দাবি মহিলার। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই যাত্রীর কাছে ক্ষমা চাইল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ মাঝ আকাশে ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা! ইন্ডিগোর বিমানে শোরগোল
দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে সান ফ্রান্সিসকো যাচ্ছিলেন চারু তোমর নামে এক মহিলা। তাঁর সঙ্গে ছিলেন চার বছরের পুত্রসন্তান এবং ৮৩ বছরের শাশুড়ি। ওই যাত্রীর অভিযোগ, বিমানের এক ক্রু সদস্য তাঁর ডান পায়ে গরম জল ফেলে দেন। এই কাণ্ডের পর সাহায্য না কএ ছুটে পালিয়ে যান ওই ক্রু সদস্য।
গোটা ঘটনার কথা এক্স হ্যান্ডলে সকলের সামনে তুলে ধরেন ওই মহিলা। তিনি জানান, গরম জল পায়ে লাগায় যন্ত্রণা হচ্ছিল তাঁর। বাধ্য হয়ে চিৎকার করে চিকিৎসককে ডাকেন তিনি। বিমানে এক চিকিৎসক ছিলেন। তিনিই মহিলার প্রাথমিক চিকিৎসা করান। তবে বিমানে প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত পর্যাপ্ত পরিমাণে ছিল না বলে দাবি করেছেন ওই যাত্রী। প্রায় দু’ঘণ্টা ধরে বিমানে যন্ত্রণায় ছটফট করছিলেন বলে দাবিও করেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করে জানায়, সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছিলেন ক্রু সদস্যেরা। চিকিৎসককেও ডাকা হয়। গোটা বিষয়টা তাঁরা গুরুত্ব সহকারে দেখছেন ।

spot_img

Related articles

রাজ্যের আবেদন নাকচ: ২৫ শীর্ষ আধিকারিককে যোগ দিতে হবে প্রশিক্ষণে

রাজ্যের কাছে এসআইআর নিয়ে নাস্তানাবুদ নির্বাচন কমিশন রাজ্যের আধিকারিকদের উপর ‘বলপ্রয়োগ’ করে শোধ তোলার পথে হেঁটেছে। এবার রাজ্যের...

PSC-র চেয়ারম্যান দেবল রায়: ঘোষিত নতুন কমিটি

দেবল রায়কে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, দিগন্ত বাগচী এবং বর্ণালী...

তিন জনগোষ্ঠীর আস্থা অর্জনের চেষ্টা: দিল্লিতে শপথ মনিপুরের মুখ্যমন্ত্রী ও দুই উপ-মুখ্যমন্ত্রীর

মনিপুরে যে শান্তি ফেরেনি, নতুন মুখ্যমন্ত্রীর শপথ সেটাই প্রমাণ করে দিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নিলেন দিল্লিতে। তা সত্ত্বেও...

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...