Thursday, March 12, 2026

মহিলাদের জ্যাভলিনে সোনা জিতে ইতিহাস গড়লেন ভারতের অন্নু রানি

Date:

Share post:

এবারের এশিয়ান গেমসে জ্যাভলিনে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। মহিলাদের জ্যাভলিনে সোনা জিতলেন ভারতের অন্নু রানি।এর ফলে তিনি ইতিহাসের পাতায় নাম লেখালেন।কারণ, তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি মহিলাদের জ্যাভলিনে সোনা জিতলেন। তাঁর সেরা থ্রো ৬২.৯২ মিটার। এটা মরশুমে তাঁর সেরা থ্রো।অন্নু রানি এবার এশিয়ান গেমসে শুরু থেকেই পদকের দাবিদার ছিলেন। তিনি হতাশ করেননি।

নিজের প্রথম থ্রো-তে অন্নু রানি ষষ্ঠ স্থানে থেকে শুরু করেন। ৫৬.৯৯ মিটার দূরে তিনি জ্যাভলিন ছোঁড়েন। এরপর দ্বিতীয় থ্রোতে তিনি ৬১.২৮ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। সঙ্গে সঙ্গে তিনি তালিকায় শীর্ষে চলে যান। এরপর তাঁকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। তৃতীয় থ্রো-তে তিনি ৫৯.২৪ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন ও চতুর্থবারের চেষ্টায় তিনি ৬২.৯২ মিটার দূরত্ব স্পর্শ করেন। এরসঙ্গে তিনি সোনা নিশ্চিত করলেন এবং নিজের ব্যক্তিগত সেরা স্কোর করলেন জ্যাভলিনে।

২০২২ সালের কমনওয়েলথ গেমসে তিনি ব্রোঞ্জ জেতেন। তিনি হলেন একমাত্র ভারতীয় যিনি সেবার জ্যাভলিনে পদক জিতেছিলেন। এরপর তিনি এই এশিয়ান গেমসে সোনা পেলেন। তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬। তিনি হলেন বর্তমানে ন্যাশনাল রেকর্ড হোল্ডার। তিনি ৬৩.৮২ মিটার জ্যাভলিন ছুঁড়েছিলেন ইন্ডিয়ান ওপেনে।

অন্নু রানির সোনা হল এশিয়ান গেমসে দশম দিনে ভারতের দ্বিতীয় সোনা। দিনের প্রথম সোনাটা জেতেন পারুল চৌধুরী। তিনি মহিলাদের ৫ হাজার মিটার দৌড়ে সোনা জেতেন। অর্থাৎ অ্যাথলেটিক্স থেকেই বুধবার এসেছে দুটো সোনা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আজ এল ৬টা পদক। মহিলাদের জ্যাভলিনের পর এবার সামনে পুরুষদের জ্যাভলিন।বৃহস্পতিবার সেখানে নামবেন নীরজ চোপড়া। তিনিও এবার পদকের অন্যতম দাবিদার। কারণ, এবার নাম প্রত্যাহার করে নিয়েছেন পাকিস্তানের আরশাদ নাদিম।

 

spot_img

Related articles

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...

আজ বাংলার নতুন রাজ্যপাল আর এন রবির শপথগ্রহণ অনুষ্ঠান

রাজ্যের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose) অপমানজনক হুইপ জারি করে সরিয়ে...

গ্যাসের সঙ্কট মোকাবিলায় আজ জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকার, কেন্দ্র যতই পরিষেবা স্বাভাবিক প্রমাণের চেষ্টা করুক না কেন বাস্তব ছবিটা ঠিক তার বিপরীত।...

গ্যাসের কালোবাজারি রুখতে তৎপর পুলিশ: গোপালনগরে গ্রেফতার ১

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে কোনও ভাবেই রান্নার গ্যাসের (domestic cylinder)...