Monday, April 6, 2026

পাহাড়ের পরিস্থিতি উদ্বে.গজনক, মন্ত্রী অরূপ বিশ্বাসকে কালিম্পঙে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে জেরে উত্তরবঙ্গ (North Bengal) নিয়ে চিন্তা বাড়ছে। ইতিমধ্যেই বাংলার সরকারের তরফে (Government of West Bengal) মন্ত্রী সহ একাধিক প্রতিনিধিরা দার্জিলিং শিলিগুড়ি এবং কালিম্পঙে পৌঁছে গেছেন। জোর কদমে চলছে উদ্ধার কাজ। আটকে পড়া পর্যটকদের যাতে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনা যায় সেইদিকে সজাগ দৃষ্টি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM)। এই পরিস্থিতিতে মন্ত্রী অরূপ বিশ্বাসকে কালিম্পঙে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিদ্যুৎমন্ত্রী আজই সেখানে যাচ্ছেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত উত্তরবঙ্গ।পাহাড়ের এই দুর্যোগের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবারই নবান্নে আসেন জিটিএ প্রধান অনিত থাপা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তিনি। তিস্তার হড়পা বানের ক্ষয়ক্ষতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। এরপরই মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাহাড়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কালিম্পঙে হড়পা বানে বিধ্বস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলে গোটা বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীকে জানাবেন। ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় রাজ্য সরকারের তরফ থেকে একাধিক স্পেশাল টিম এই মুহূর্তে উত্তরবঙ্গে কাজ করে চলেছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...