Saturday, April 4, 2026

ফের মুখ পু.ড়ল বিজেপির, তৃণমূলের ধর্নামঞ্চ নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ

Date:

Share post:

হাইকোর্টে গিয়ে ফের মুখ পুড়ল বিজেপির (BJP) । রাজভবনের গেটের বাইরে তৃণমূলের ধর্নামঞ্চ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানি চেয়েছিল গেরুয়া শিবির। সোমবার আদালত খুলতেই আবেদন জানান বিজেপি নেতা। সেই আবেদন সপাটে নাকচ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়ে গত বৃহস্পতিবার সন্ধে থেকে রাজভবনের উত্তর গেটের সামনে ধর্নামঞ্চ বেঁধে অবস্থানে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কিন্তু কিভাবে ১৪৪ ধারার মধ্যে ধর্নামঞ্চ- তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির নেতারা। এরপর একই প্রশ্ন তুলে নবান্নকে চিঠি পাঠায় রাজভবন। ধর্নামঞ্চ থেকেই এর মোক্ষম জবাব দেন অভিষেক। প্রশ্ন ছুড়ে দেন, বিজেপি বিধায়করা যখন রাজভবনে ৭০ জন মিলে মিছিল করেন, জড়ো হন, রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন- তখন ১৪৪ ধারার কথা মনে থাকে না! তখন সেই আইন প্রয়োগ হয় না কেন! সোমবার কলকাতা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএসসি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এবিষয়ে মামলা দায়ের করার অনুমতি চেয়েছিল বিজেপি।

বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি একটি জনস্বার্থ মামলা করেন হাই কোর্টে। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জিও জানান। কিন্তু সেই আর্জি শোনা মাত্র বাতিল করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন  বেঞ্চে। জানিয়ে দেয়, কোনও ভাবেই তা সম্ভব নয়।

তবে, জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির আবেদন মঞ্জুর না হলেও মামলাটি দায়ের হয়েছে। মঙ্গলবার শুনানি হওয়ার সম্ভাবনা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...