নোটবন্দির পরে ফৌজদারি দণ্ডবিধি সংশোধন- মোদি সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সবর তৃণমূল সভানেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রকে নিশানা করেন মমতা। বর্তমান ফৌজদারি দণ্ডবিধি সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা করতে চাইছে মোদি সরকার। খসড়াও চূড়ান্ত। কিন্তু এই নিয়ে বুধবার তীব্র আপত্তি জানান বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তৈরি করা খসড়া পড়ছিলাম। আমি দেখে অবাক, যে ওই খসড়ায় জনবিরোধী ভয়ঙ্কর কঠোর ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে । যা জন বিরোধী”। মমতার মতে, দেশে আগে দেশদ্রোহিতার আইন ছিল। নতুন খসড়ায় সেটা প্রত্যাহারের নামে ভারতীয় ন্যায় সংহিতায় যেসব ধারা ঢোকানো হয়েছে তা ভয়ঙ্কর শুধু নয়, খামখেয়ালি। এতে সাধারণ মানুষের বিপদ আরও বাড়ার সম্ভাবনা।

নতুন আইন নিয়ে ইতিমধ্যে বিভিন্ন স্তরে সমালোচনা শুরু হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা এ বিষয়ে মতামত নিচ্ছেন। বর্তমান আইনে ঔপনিবেশিকতার ছাপ স্পষ্ট বলে অভিযোগ করে তা বদলাতে চায় গেরুয়া শিবির। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মতে, “বর্তমান আইনকে শুধু উপর উপর ঔপনিবেশিকতার প্রভাবমুক্ত করার চেষ্টা করলেই হবে না, ভিতর থেকেও করতে হবে। আমি সমস্ত আইনজ্ঞ এবং জনআন্দোলনের কর্মীদের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। তৃণমূল সাংসদরাও এ ব্যাপারে সংসদীয় স্থায়ী কমিটিতে এ বিষয়ে আমাদের বক্তব্য জানাবে।” মুখ্যমন্ত্রী নিয়েও আইনজীবী। আইন তিনি ভালোই জানেন। মমতার কথায়, “আইনের সংশোধন করতে হবে অভিজ্ঞতার মাধ্যমে। কিন্তু স্বৈরাচারের মাধ্যমে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ঢুকতে দেওয়া যাবে না।”

Have been reading the drafts prepared by the Union Home Ministry to substitute the Indian Penal Code, Code of Criminal Procedure and Indian Evidence Act. Stunned to find that there is a serious attempt to quietly introduce very harsh and draconian anti-citizen provisions in these…
— Mamata Banerjee (@MamataOfficial) October 11, 2023

রাজনৈতিক মহলের মতে, বাংলার মুখ্যমন্ত্রীর এই পোস্ট থেকেই স্পষ্ট, কেন্দ্রে খসড়ার পরিবর্তন না হলেন, সংসদে তার বিরোধিতা করবে তৃণমূল। ইন্ডিয়া জোটের মাধ্যমেই এই বিলের বিরোধিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।










