Saturday, April 4, 2026

কাউন্টডাউন শুরু, মুম্বইতে বসতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক

Date:

Share post:

মুম্বই মানেই বলিউড। মুম্বই মানেই সচিন তেন্ডুলকর আর ক্রিকেট।কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে মুম্বইয়ের ক্রীড়া মানচিত্র। ক্রিকেটের চেনা ছকের বাইরেও অনেক ধরণের খেলার সঙ্গে পরিচিত হচ্ছেন এখানকার এবং সারা দেশের মানুষ। তারই হাত ধরে এই বছর মুম্বইতে বসতে চলেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশন।
আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অত্যাধুনিক জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তম এই সম্মেলন। এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক গেমসের এই সম্মেলন আয়োজিত হতে চলেছে ভারতে। এর আগে ১৯৮৩ সালে প্রথমবার এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল নয়াদিল্লিতে।কোনও সন্দেহ নেই যে, ক্রীড়া ক্ষেত্রে মুম্বইয়ের প্রধান পরিচয় ক্রিকেটে। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের মালিকানাধীন ওয়াংখেড়ে স্টেডিয়াম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পাঁচবারের বিজয়ী মুম্বই ইন্ডিয়ানসের ঘরের মাঠ। শহরের বিখ্যাত ময়দান – আজাদ ময়দান, ওভাল ময়দান এবং ক্রস ময়দান খেলাধুলোর জগতে সুপরিচিত।
মুম্বইতে প্রতি বছর আন্তর্জাতিক ম্যারাথনের আয়োজন করা হয়। এটি IAAF গোল্ড লেভেল রোড রেস-এর শ্রেণিভুক্ত।মুম্বইয়ের মহিলা ক্রীড়াবিদরা আন্তর্জাতিক মঞ্চে বহুবার নিজেদের কৃতিত্বের প্রদর্শন করেছেন। লীলা রো দয়াল প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ যিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ জিতেছিলেন। সেটা ১৯৩৪ সালের কথা। সাঁতারু ডলি নাজির ১৯৫২ সালের গ্রীষ্মকালীন হেলসিঙ্কি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার ফ্রিস্টাইলে যোগ দিয়েছিলেন।
২০২২ সালে হাংঝাউ এশিয়ান গেমসে, মুম্বইয়ের ছেলে চিরাগ শেঠি ও সাত্ত্বিক সাইরাজ রেড্ডি ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। এশিয়ান গেমসে পুরুষদের স্কোয়াশে তিনবারের পদকজয়ী, মহেশ মনগাঁওকর হাংঝাউতে স্বর্ণ পদক জয়ী দলের সদস্য ছিলেন। সদ্য শুরু হয়েছে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ। মুম্বইবাসীর নজর এখন সেদিকেই। সকলেই আশা করছেন ঘরের মাঠে এবার ভারতই চ্যাম্পিয়ন হবে। দলের অধিনায়কও একজন মুম্বইবাসী, মাস্টার ব্যাটার।এরই মধ্যে শহরে অলিম্পিক কমিটির বৈঠক নিয়ে দারুণ উৎসাহী গোটা দেশ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...