Wednesday, April 1, 2026

পাঞ্জাবে কংগ্রেসে যোগ বিজেপি সহ-সভাপতি ও ২ প্রাক্তন মন্ত্রীর

Date:

Share post:

নির্বাচনের আগে পাঞ্জাবে(Punjab) বড় ধাক্কা বিজেপির(BJP)। পদ্ম ছেড়ে এবার হাত শিবিরে যোগ দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংয়ের(Amrendra Singh) ‘অনুগামী’ রাজকুমার ভেরকা। শুক্রবারই পাঞ্জাব বিজেপির সহ সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। এবার দিল্লি গিয়ে এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপালের উপস্থিতিতে দলে ফেরেন প্রাক্তন এই কংগ্রেস(Congress) নেতা।

গত জুন মাসে আর এক অমরেন্দ্র-অনুগামী নেতা সুনীল জাখরের সঙ্গে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজকুমার। লোকসভার প্রাক্তন স্পিকার প্রয়াত বলরাম জাখরের ছেলে সুনীল বর্তমানে পঞ্জাব বিজেপির সভাপতি। রাজকুমারের সঙ্গেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পঞ্জাবের প্রাক্তন মন্ত্রী বলবীর সিং সিধু এবং গুরপ্রীত কাঙ্গের। বিজেপির পাশাপাশি, শিরোমণি অকালি দল ছেড়েও কংগ্রেসে শামিল হয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ নেতা। এই তালিকায় প্রাক্তন মন্ত্রী হংসরাজ জোশনের পাশাপাশি প্রাক্তন বিধায়ক জিৎ মহিন্দর সিংহ ও মহিন্দর সিংহ রিনওয়া রয়েছেন। রয়েছেন মোহালির প্রাক্তন মেয়র অমরজিৎ সিংহ। পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি অমরেন্দ্র সিংহ রাজা শনিবার বলেন, ‘‘লোকসভা ভোটের আগে অন্য দল থেকে আরও অনেক নেতা কংগ্রেসে যোগ দেবেন।’’

Related articles

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...

বাড়তে চলেছে ৯০০ অত্যাবশ্যকীয়- জীবনদায়ী ওষুধের দাম!

ফের কপালে ভাঁজ সাধারণ মানুষের। বাড়তে চলেছে নিত্যপ্রয়োজনীয়, অত্যাবশ্যকীয়, জরুরি ও জীবনদায়ী ওষুধের দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি...