Monday, April 6, 2026

৩ রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, মরুরাজ্য নিয়ে চাপে হাই কম্যান্ড!

Date:

Share post:

পাখির চোখ লোকসভা করে এগোচ্ছে কংগ্রেস। তার আগে অ্যাসিড টেস্ট ৫ রাজ্যে বিঝানসভা নির্বাচন। দিন ঘোষণার পাঁচদিন পর অবশেষে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও  তেলেঙ্গানার প্রার্থী তালিকা প্রকাশ করল হাত শিবির। তবে, এখনও রাজস্থানের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারল না কংগ্রেস (Congress)।

মধ্যপ্রদেশ: ২৩০ আসনের মধ্যে প্রথম দফায় ১৪৪টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর মুখ প্রার্থী কমল নাথ (Kamal Nath) লড়বেন ছিন্দওয়াড়া থেকেই। তবে, প্রার্থী হননি আরেক হেভিওয়েট নেতা দিগ্বিজয় সিং (Digvijay Singh)। প্রার্থী হয়েছেন তাঁর ভাই এবং ছেলে। রাউ কেন্দ্র থেকে রাজ্যের আরেক প্রভাবশালী নেতা জিতু পাটওয়ারিকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)।

ছত্তিশগড়: ৯০ আসনের মধ্যে প্রথম দফায় ৩০জন প্রার্থীর নাম ঘোষণা করেছে হাত শিবির। বিদায়ী মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে তাঁর কেন্দ্র পাটানেই প্রার্থী করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী টিএস সিংদেও লড়বেন তাঁর বিধানসভা কেন্দ্র অম্বিকাপুর থেকে।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে আনা ৪৩৯ বছরের দুর্গা কাঠামোতে আজও পুজো ক্যানিংয়ের ভট্টাচার্য বাড়িতে

তেলেঙ্গানা: তেলেঙ্গানায় (Telengana) গোষ্ঠীদ্বন্দ্বের চাপে কংগ্রেস নেতৃত্ব। ১১৭ আসনের মধ্যে ৫৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে হাত শিবির। দ্বন্দ্ব মেটাতে রাজ্যের দুই যুযুধান নেতা রেবন্ত রেড্ডি এবং নরেশ উত্তম রেড্ডিকেই প্রার্থী করেছে কংগ্রেস।

 

ডিসেম্বরে ৫ রাজ্যের নির্বাচন। তবে, ৩ রাজ্যে প্রার্থী ঘোষণা করলও রাজস্থান নিয়ে বেশ চাপে আছে কংগ্রেস। কারণ সেখানে ৫ বছর অন্তর ক্ষমতা বদলের ট্রেন্ড রয়েছে। সেই রীতি এবার ভাঙবে কি না সেটা দেখার। তবে, সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। সেই কারণেই সম্ভবত এখনও মরু রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করেনি হাত শিবির।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...