Monday, April 6, 2026

বাংলার ‘পুষ্পা’ হচ্ছেন অঙ্কুশ! ট্রো*লের বন্যা সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

পুজোয় সেজে উঠেছে টলিউড (Tollywood)। ৪টে বিগ বাজেট ছবি মুক্তি পাবে এবারের দুর্গা উৎসবে (Durga Utsav)।সেই নিয়ে মাতোয়ারা সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু মহালয়াতে চমক দিলেন এই টলিউডেরই আরেক অভিনেতা। আগেই জানিয়েছিলেন পিতৃপক্ষের অবসানে বিশেষ উপহার আনছেন দর্শকদের জন্য । অঙ্কুশ (Ankush) অনুরাগীদের মধ্যে এমনিই উত্তেজনা তৈরি হয়েছিল। প্রকাশ্যে এল নায়কের প্রযোজিত প্রথম ছবির ‘মোশন পোস্টার’। আর সেখানেই ‘পুষ্পা’ লুকে ধরা দিলেন নায়ক। কয়েক সেকেন্ডের ঝলকে বোঝা যাচ্ছে অঙ্কুশের নতুন ছবি ‘মির্জা’ পরতে পরতে থাকবে অ্যাকশন। নায়ককে দেখেই এক দক্ষিণী তারকার সঙ্গে মিল খুঁজে পেলেন দর্শক। আর সঙ্গে সঙ্গে ট্রো*লের বন্যা সোশ্যাল মিডিয়ায় ।

গত কয়েকমাস ধরে অঙ্কুশের সময়টা ভাল যাচ্ছে না। বড় কোনও হিট ছবি নেই। যদিও উইন্ডোজের আগামী সিনেমা ‘ রক্তবীজ’এর আইটেম গানে ফাটিয়ে ডান্স করেছেন অভিনেতা। “গোবিন্দ দাঁত মাজে না” গানটা ইতিমধ্যেই সুপারহিট। তবে গতকাল নায়কের নিজের ছবির ঝলক মিলল। এমনিতেই এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। বেশ ঘটা করেই নিজের প্রযোজনা সংস্থার ঘোষণা করেছিলেন অভিনেতা। কিন্তু যাঁর সঙ্গে হাত মিলিয়ে ব্যবসাটি শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর সঙ্গে ছবিটি তৈরি নিয়ে সমস্যা হয়। কিন্তু অঙ্কুশ দমবার পাত্র নন। নিজেই এই ছবি শেষ করার দায়িত্ব নিয়েছেন। চলছে কাজ, তাঁর মাঝেই এল ঝলক। নেটিজেনরা বলছেন নকল ছাড়া অঙ্কুশ কি কিছুই করতে পারেন না? আবার কেউ লিখছেন এ তো পুরো আল্লু অর্জুনের নকল। ‘পুষ্পা’ সিনেমার টুকলি বলেও নিন্দা করেন অনেকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...