Friday, April 3, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিশ্বকাপে বিরাট অঘটন। রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান। ইংরেজদের বিরুদ্ধে ৬৯ রানে জয় পায় আফগানরা। ২৮৪ রান করে আফগানিস্তান। ইংল্যান্ড শেষ ২১৫ রানে।

২) পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা বন্ধ করতে বললেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। একদিনের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই শাহিনের বোলিং নিয়ে বেশ চর্চা শুরু হয়।

৩) দুর্গাপুজোর আবহেই শহরে ব্রাজিলের তারকা প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহো। রবিবার সন্ধ্যায় শহরে পা রাখেন ২০০২ বিশ্বকাপ জয়ী ফুটবলার। কলকাতায় তাঁর কর্মসূচি শুরু আজ থেকে। যাবেন মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

৪) পাকিস্তানের বিরুদ্ধে ব‍্যাট হাতে কিছু করার সুযোগ না পেলেও, উইকেটের পিছনে দুরন্ত পারফরম্যান্স করেন রাহুল। আর সেই সুবাদেই এবার টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বিশ্বকাপে চালু হওয়া সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন রাহুল।

৫) পাক অধিনায়ককে বিশেষ উপহার দেন বিরাট কোহলি। ক‍্যামেরায় দেখা যায় বাবর আজমকে নিজের সই করা জার্সি উপহার দেন কোহলি। সেই জার্সি নেন বাবর। বাবরের এমন কাজে একেবারেই খুশি নন প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...