Saturday, April 4, 2026

শহরে রোনাল্ডিনহো, করলেন পুজো উদ্বোধন, গেলেন মুখ‍্যমন্ত্রীর বাড়ি, সারাদিনে আর কী কী করলেন ব্রাজিলিয়ান তারকা?

Date:

Share post:

রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। রবিবার কোনও কর্মসূচি না থাকলেও, সোমবার সকাল থেকে একের পর এক পুজো মণ্ডপে যান তিনি। দেখা করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সঙ্গে। সন্ধ্যায় সময় কাটান ইস্টবেঙ্গল এফসি ফুটবলারদের সঙ্গেও।

এদিন সকালেই ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো চলে যান রাজারহাটে। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। পাশাপাশি ‘আর টেন’ নামক একটি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধনও করেন রোনাল্ডিনহো। রাজারহাটে মার্লিন রাইজের উদ্যোগে একটি নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমি উদ্বোধন করেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার। সেখানে গিয়ে অ্যাকাডেমির কচি-কাচাদের সঙ্গে সময় কাটান। সেই সঙ্গে ছবিও তোলেন এই ব্রাজিলিয়ান।

এরপর শ্রীভূমিতে হাজির হন রোনাল্ডিনহো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যান ব্রাজিলিয়ান কিংবদন্ততি রোনাল্ডিনহো। সেখানে যেমন মা দুর্গাকে প্রদীপ দেখান। ঠিক তেমনই আগামী বছর বিধান নগর গোল্ড কাপের ট্রফির উন্মোচন করেন তিনি। এরপর  রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা করতে যান রোনাল্ডিনহো। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। রোনাল্ডিনহোকে বরণ করে নেন মুখ্যমন্ত্রী।

সন্ধ্যায় আইএফএ এবং ইস্টবেঙ্গল ইমামির একটি অনুষ্ঠানে যান রোনাল্ডিনহো। ইস্টবেঙ্গল ইমামির অনুষ্ঠানে লাল-হলুদ দলের সঙ্গে সময় কাটান তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপে প্রথম জয় অস্ট্রেলিয়ার, লঙ্কানদের হারাল ৫ উইকেটে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...