Tuesday, June 23, 2026

বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক, বল হাতে বিরাট

Date:

Share post:

আজ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় দল। আর বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেই ধাক্কা ভারতীয় শিবিরে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক পান্ডিয়াকে। শুধু তাই নয়, মাঠ থেকে নিয়ে যেতে হল স্ক্যান করাতে। ম্যাচ চলাকালীনই তাঁকে নিয়ে যাওয়া হয়। হার্দিকে ওভার শেষ করেন বিরাট কোহলি।

নবম ওভারে বল করার সময় চোট পান হার্দিক। বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে ভারতীয় অলরাউন্ডারের। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান হার্দিক। শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

সূত্রের খবর, যে ধরনের চোট হার্দিকের হয়েছে তাতে এই ম্যাচে বোলিং এমনকি ফিল্ডিং করতে পারবেন না তারকা অলরাউন্ডার। তবে ব্যাট করতে নামতে পারেন। এখন প্রশ্ন হল কখন ব্যাট করতে নামতে পারবেন তিনি। নিয়ম অনুসারে, ফিল্ডিং করার সময় বল লেগে বা অন্য কোনও ভাবে আঘাত লাগলে ব্যাট করার সময়, সেই ক্রিকেটার তাঁর নির্দিষ্ট জায়গাতেই নামতে পারেন। তবে হার্দিকের ক্ষেত্রে তা হবে না। কারন, বল বা অন্যকিছুতে আঘাত লাগেনি তাঁর। সেই কারণে, ভারতীয় দলের ৫ উইকেট পড়ার পরেই নামতে হবে হার্দিককে।

এদিকে আট বছর পরে আবার বিশ্বকাপে বল হাতে কোহলি। বিশ্বকাপে এর আগে তিনবার বল করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০১১ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান। ২০১৫ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ ওভার বল করে দিয়েছিলেন ৭ রান। ওপর দিকে একদিনের ক্রিকেটে কোহলি শেষবার বল করেছেন ছ’বছর আগে। শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বোর সেই ম্যাচে ২ ওভারে ১২ রান দিয়েছিলেন তিনি। তারপরে চারবার টেস্টে এবং একবার টি-২০ বল করেছেন তিনি। শেষবার আন্তর্জাতিক ম্যাচে কোহলির বল করা ২০২২ সালের ৩১ আগস্ট। হংকংয়ের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ১ ওভারে ৬ রান দেন কোহলি।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত-শুভমন

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...