Sunday, May 17, 2026

ভারতে এসে কেমন অভিজ্ঞতা পাকিস্তান দলের? মুখ খুললেন বাবর

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই সুবাদে ভারতে প্রথমবার আসার সুযোগ হয়েছে বাবর আজম, হাসান আলিদের। ভারতে এসে কেমন অভিজ্ঞতা হচ্ছে, সেই নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে শেষবার ভারতে এসেছিল পাকিস্তান দল। দু’দেশের রাজনৈতিক বিরোধের জন্য বন্ধ হয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপে যেই শহরেরই খেলতে যাচ্ছে পাকিস্তান টিম, সেখানকার আতিথেয়তা, দর্শকদের উন্মাদনা মুগ্ধ করেছিল বাবরদের। এই নিয়ে পাক অধিনায়ক বলেন,” আমরা প্রথমবার ভারতে খেলতে এসেছি। ভারতের মাঠগুলোয় আমাদের খেলার সুযোগ হয় না। এখানকার প্রতিটি মাঠ আলাদা। উইকেট আলাদা। প্রতিটি স্টেডিয়ামের পরিবেশ আলাদা। তাই আমরা চেষ্টা করছি সব জায়গায় গিয়ে উপভোগ করার।”

আগামিকাল পরবর্তী ম‍্যাচে নামছে পাকিস্তান। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বিশ্বকাপের প্রথম দু’ম্যাচে জয় পেলেও ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। অপরদিকে প্যাট কামিন্সদের বিশ্বকাপ অভিযানের শুরুটা ভাল না হলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে। তাই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক পাকিস্তান শিবির।

আরও পড়ুন:বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়লেন হার্দিক, বল হাতে বিরাট

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...