Wednesday, April 1, 2026

এথিক্স কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত: মহুয়া প্রসঙ্গে দলের অবস্থান জানালেন ডেরেক

Date:

Share post:

সংসদের এথিক্স কমিটির রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে দল। সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে রবিবার একথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে ডেরেক জানান, তদন্তের রিপোর্টের পরেই দল মহুয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিশানা করে প্রশ্ন করার জন্য শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে নগদ এবং দামি উপহার নিয়েছেন মহুয়া মৈত্র (Mahua Moitra)- এই অভিযোগে নিয়ে ময়দানের নেমেছে গেরুয়া শিবির। তদন্তের দাবি জানিয়ে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। তাঁর অভিযোগ, নিজের সংসদে লগ-ইন করার কোড মহুয়া হীরানন্দানিকে দিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল সাংসদ।

এ বিষয়ে তৃণমূলের কোন বক্তব্য নেই বলে শনিবারে জানিয়ে দিয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বলেন, ‘‘যাঁকে কেন্দ্র করে বিষয়টি, তিনিই ভাল বলতে পারবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এই নিয়ে কোনও বক্তব্য নেই।’’ তবে, রাজ্যসভার সংসদ ডেরেক (Derek O’Brian) এদিন জানান, সংবাদমাধ্যমে খবর দেখেছে দল। এ বিষয়ে মহুয়াকে নিজের অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছে দল। তিনি ইতিমধ্যেই তা করেছেন। এ বিষয়ে আগে তদন্ত করুক সংসদীয় কমিটি। তার পরেই তৃণমূল উপযুক্ত সিদ্ধান্ত নেবে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...